বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাসনের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত এক ব্যাঙ্ক কর্মীর দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
হাওড়ার বালিতে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম প্রণব মুখোপাধ্যায়। তিনি অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী ছিলেন এবং দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। ইতিমধ্যে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রণববাবুর মা মারার যাওয়ার পর ওই ফ্ল্যাটে একাই থাকতেন। কিন্তু, বৃহস্পতিবার (১১ জুন) স্থানীয়রা লক্ষ্য করেন ফ্ল্যাটের দরজা দীর্ঘক্ষণ ধরে বন্ধ রয়েছে। বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরও দরজা না খোলায় সন্দেহ হয় স্থানীয়দের। এরপর ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় উদ্বেগ আরও বাড়তে থাকে। তারপর খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ফ্ল্যাটের ভিতরে ঢুকে দেখে, মেঝেতে পড়ে রয়েছে প্রণব মুখোপাধ্যায়ের নিথর দেহ। এরপর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে আবাসন চত্বরে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন-সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

তবে কী কারণে মৃত্যু হল, তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তে রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বালি থানার পুলিশ। প্রাথমিকভাবে কোনও অস্বাভাবিকতার সূত্র পাওয়া গিয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনও বিস্তারিত কিছু জানায়নি। ফলে অবসরপ্রাপ্ত ওই ব্যাঙ্ক কর্মীর মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

‘সোশ্যাল মিডিয়া মানহানির জায়গা নয়’, সলমনের প্রতিবেশীকে তুলোধনা হাইকোর্টের

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?