সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

Share:

নিজস্ব প্রতিনিধি: শেখ শাহজাহানের এলাকায় ফের অস্ত্র ভান্ডারের হদিশ। সন্দেশখালির খড়িহাটি পুকুর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল বেঙ্গল এসটিএফ। ১৬টি বন্দুকের পাশাপাশি প্রায় ২ হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। জলের নিচে রাখা ছিল এই বিপুল অস্ত্র। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, বসিরহাট মহকুমার সন্দেশখালির বিধানসভার ন্যাজাট থানা এলাকার বয়ারমারী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খড়িহাটি শ্মশানঘাট এলাকায় একটি পুকুর রয়েছে। সেখান থেকেই এদিন এই বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। চলতি মাসের ৬ তারিখ সরবেড়িয়া, আকুঞ্জিপাড়া, কুমড়োখালি এবং মণিপুরে অভিযান চালিয়েছিল বেঙ্গল এসটিএফ। সেই সময় পুকুর থেকে ১৮টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলি উদ্ধার হয়েছিল। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে ফের অভিযান চালায় বেঙ্গল এসটিএফ। তারপরেই এদিন উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।

৬ জুন সন্দেশখালির তৃণমূল নেতা রবিন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়িতে তল্লাশি চালিয়েছে বেঙ্গল STF-র টিম। সেই সময় লুৎফর, রমজান মোল্লা, রেজাউলের নাম সামনে এসেছে। এরা সকলেই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে দাবি পুলিশের। এদেরকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই বাকি অস্ত্রের হদিশ মিলেছে।

এই বিপুল পরিমাণ অস্ত্র কেন পুকুরের জলে লুকিয়ে রাখা হয়েছিল, তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, বিধানসভা নির্বাচনের সময় এলাকায় অশান্তি ছড়ানোর জন্যই এই আগ্নেয়াস্ত্র এনে রাখা হয়েছিল।  এই বিপুল পরিমাণ অস্ত্র কারা, কোথা থেকে এনে লুকিয়ে রেখেছে তা জানার চেষ্টা করা হচ্ছে।

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা