শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: নদিয়া জেলার শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি এবং প্লাস্টার কমিটির সহ অন্যান্য নানান বিষয়ে দুর্নীতিতে প্রশ্রয়ের অভিযোগ। প্রাক্তন বিডিও-র(BDO) বিরুদ্ধে থানায় এফআইআর(FIR) দায়ের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির।শান্তিপুর ব্লকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষণের বিস্ফোরক অভিযোগ। অনিয়মের তীর সরাসরি ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ থাকা তৎকালীন ব্লক উন্নয়ন আধিকারিক (BDO) সন্দীপ ঘোষের দিকে। এই মর্মে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি চঞ্চল চক্রবর্তী শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি চঞ্চল চক্রবর্তীর অভিযোগ, শান্তিপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে ‘বাংলার বাড়ি’(Banglar Bari) প্রকল্পের ঘরগুলি দেওয়া হয়েছে। তাঁর দাবি, তৎকালীন বিডিও সন্দীপ ঘোষ অনৈতিকভাবে প্রভাব খাঁটিয়ে প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে তাঁর নিজস্ব লোকজন ও পছন্দের তালিকায় থাকা ব্যক্তিদের এই সুবিধা পাইয়ে দিয়েছেন।লিখিত অভিযোগে স্পষ্ট জানানো হয়েছে যে, এই বিপুল দুর্নীতি ও স্বজনপোষণের মূল কাণ্ডারি ও নেতৃত্বদানকারী স্বয়ং তৎকালীন বিডিও। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়েছে।

অভিযোগ পত্রের সঙ্গে প্রমাণ হিসেবে ২০ জন সুবিধাভোগীর (Beneficiary) একটি তালিকাও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে নিয়ম না মেনেই এই নামগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই অভিযোগের প্রতিলিপি নদিয়ার জেলা শাসক (DM) এবং শান্তিপুর ব্লকের বর্তমান উন্নয়ন আধিকারিককেও (BDO) পাঠানো হয়েছে।তিনি স্বনির্ভর মহিলা গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নানান দুর্নীতিকেও তিনি প্রশ্রয় দিয়েছিলেন ।এমনকি তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যদের কথায় চলতেন বলে অভিযোগ করেন। সম্পূর্ণ তদন্ত করে তাঁকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য তিনি শান্তিপুর থানা এবং জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দেন। যদিও অভিযুক্ত বিডিও’র কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।শান্তিপুর থানা সূত্রে জানা গেছে, অভিযোগপত্রটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। সরকারি প্রকল্প নিয়ে এমন গুরুতব অভিযোগ সামনে আসায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে।

‘কৃষ্ণসার হরিণ’ হত্যা মামলা নিয়ে ছবি, ‘কালা হিরণ’ মুক্তি স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে সলমান

ঋতব্রতদের শিবিরের বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

শ্রীরামপুরে ঢুকলেই ‘ডিম থেরাপি’, কল্যাণকে নিশানা বিজেপি কর্মীদের

তৃণমূলের ভরাডুবির দায় এড়াতে দল ছাড়ছেন কেষ্ট!

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস

প্যান-ফ্রাইড চিকেনে বিরক্ত? ট্রাই করুন এই হাই-প্রোটিন রেসিপি

গরিব পুজো কমিটির পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর

রোদে শুকোতে দিলেই মলিন হচ্ছে কাপড়ের রং? জেনে নিন দীর্ঘদিন নতুনের মতো রাখার পদ্ধতি

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর