গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় একসঙ্গে যোগাভ্যাস করবেন শতাধিক মানুষ। এমনই বিরল ঘটনা ঘটতে চলেছে কলকাতাতে। আগামী ২০ জুন, সকালে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষ্যে হবে গঙ্গাবক্ষে যোগাভ্যাসের মেগা কার্নিভাল। ৫০০ নৌকোয় হবে যোগাব্যায়াম। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরাও। এই ঘটনা ভারতে তো বটেই গোটা বিশ্বে কোথাও ঘটেনি এর আগে। তাই একটি রেকর্ড হিসেবে গিনেস বুকে উঠতে চলেছে এই বিশেষ অনুষ্ঠানটি। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। সেই অনুষ্ঠান পালিত হবে রেড রোডে। তাতে অংশগ্রহণ করতে শহরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগের দিন অর্থাৎ ২০ জুন গঙ্গার বুকে হবে ৫০০ নৌকোয় যোগাভ্যাসের মেগা কার্নিভাল।

আরও পডুন: দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

গঙ্গাবক্ষে যোগাভ্যাসের নানা ছোট-বড় শিবির আগেও অনুষ্ঠিত হয়েছে। উত্তরপ্রদেশের বারাণসী কিংবা উত্তরাখণ্ডের হৃষীকেশের পবিত্র ঘাটে যোগাভ্যাসের নজির রয়েছে। কিন্তু নদীর উপরে নৌকোতে যোগব্যায়াম প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যে। নবান্ন সূত্রে খবর, মিলেনিয়াম পার্ক, বেলুড়-দক্ষিণেশ্বর, বাবুঘাট, প্রিন্সেপ ঘাটে হবে এই বিশেষ যোগ কার্নিভাল। যেখানে আগামী ২০ জুন বিকেলে ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওড়া ব্রিজ থেকে বিদ্যাসাগর সেতু ও তার মাঝের ৪২টি বাড়িকে আলো দিয়ে সাজিয়ে তোলা হবে। জানা গিয়েছে, গত শুক্রবার এই অনুষ্ঠানের জন্য একপ্রস্থ রেইকি করেছেন প্রশাসনের আধিকারিকরা। নৌসেনা, কলকাতা বন্দরকে ইতিমধ্যেই পর্যাপ্ত নৌকো দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে নবান্নের তরফে। রাজ্য সরকারের নিজস্ব কিছু নৌকোও থাকছে অনুষ্ঠানের জন্য। এই ইভেন্টের নোডাল অফিসার করা হয়েছে ডিজি আয়ুশ দিব্যা লোগনাথনকে।

তেলেঙ্গানার দুঃস্থ শিক্ষার্থীদের স্বপ্নপূরণে অভিনব উদ্যোগ বিজয়-রশ্মিকার

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ