‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। এই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে শুরু হয়েছে কর্মসূচি। তিনদিন ধরে চলবে এই কর্মসূচি। যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরতে শুক্রবার অর্থাৎ আজ সকাল থেকেই কলকাতাসহ বিভিন্ন জেলায় আয়োজিত হয়েছে নানা কর্মসূচি। শহরের মোট ১১ জায়গায় পালিত হচ্ছে ‘রান ফর যোগা’। আর এই কর্মসূচিতে অংশ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে হাঁটলেন ও দৌড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুরনিগম চত্বর থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর কলকাতা পুরনিগম থেকে মহাকরণ পর্যন্ত আয়োজিত প্রায় ২ কিলোমিটার ম্যারাথনে সাধারণ মানুষের সঙ্গে অংশ নেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, রাজ্যের অন্যান্য মন্ত্রী ও প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, ইন্দ্রনীল খাঁ সহ বিশিষ্ট ব্যক্তিত্ব ও বহু সাধারণ মানুষ।

জানা গিয়েছে, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় আসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রথমবার বঙ্গে মেগা যোগা আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। সেজে উঠছে রেড রোড। কলকাতার মোট ১১টি স্থানে একযোগে ‘রান ফর যোগা’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। যোগব্যায়াম ও সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। ম্যারাথন শেষে মহাকরণের সামনে বিশেষ যোগাভ্যাস কর্মসূচিরও আয়োজন করা হয়। সেখানে অন্যান্য অংশগ্রহণকারীদের সঙ্গে যোগাসন করতে দেখা যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও। 

আরও পড়ুন: অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

এবার বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম যোগ দিবস হওয়ায় কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনদিনব্যাপী উদযাপনের সূচনা হয়েছে শুক্রবার সকালে, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে উপস্থিত থেকে একাধিক অনুষ্ঠানে অংশ নেন। এর আগেই মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে যোগ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার অর্থাৎ আজ সকাল সাড়ে ৬ টায় কলকাতা পুরনিগমের সামনে জমায়েত শুরু হয়। সেখান থেকেই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার গঠনের পর থেকেই পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার ওপর জোর দিয়েছে প্রশাসন। সেই ধারাবাহিকতায় যোগ দিবসের কর্মসূচিতেও ‘স্বচ্ছতা’র বার্তা তুলে ধরা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় আলপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ার আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী নিজেও গঙ্গার ঘাট পরিষ্কার অভিযানে অংশ নিয়ে এই বার্তা তুলে ধরেছিলেন। আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আরও একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় গঙ্গাবক্ষে ‘বন্দে যোগম’ নামে এক অভিনব প্রদর্শনীর আয়োজন করা হবে। আধুনিক প্রযুক্তির সাহায্যে আকাশে বিশেষ আলোকসজ্জা এবং প্রায় ৩ হাজার ড্রোনের সমন্বয়ে তৈরি হবে নজরকাড়া দৃশ্য। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কলকাতার রেড রোডে। সকাল ৬টা ১৫ মিনিট থেকে অংশগ্রহণকারীদের জমায়েত শুরু হবে এবং নির্ধারিত সময়ে মূল অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রীকে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব এবং সুসংগঠিত কলকাতার চিত্র উপহার দিতে চায় রাজ্য। সেই লক্ষ্যেই নাগরিকদের নিজেদের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, কলকাতার ১৪৫টি ওয়ার্ড মিলিয়ে অন্তত ১০ লক্ষ মানুষ এবারের যোগ দিবসের কর্মসূচিতে অংশ নেবেন। তাঁর মতে, এই অংশগ্রহণ পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে নতুন নজির গড়বে এবং যোগচর্চার ক্ষেত্রে কলকাতা দেশের অন্যতম অগ্রণী শহর হিসেবে উঠে আসবে। 

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?