অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রচণ্ড গরম আর অস্বস্তিকর আবহাওয়ার মাঝে অবশেষে স্বস্তির বার্তা নিয়ে হাজির হয়েছে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই সকাল থেকেই ঝাঁপিয়ে শুরু হয়েছে বৃষ্টি। সামনেই রয়েছে জামাইষষ্ঠী ও আন্তর্জাতিক যোগ দিবস। উৎসবের আবহে অনেকেই পরিকল্পনা করছেন বাইরে বেরোনোর। কিন্তু আবহাওয়া কি সুযোগ দেবে? হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তন না হলেও গরমের দাপট কিছুটা কমতে পারে। আগামী দু’দিন রাজ্যের বেশিরভাগ এলাকাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার দক্ষিণবঙ্গের হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

এখন বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া ও উত্তর ২৪ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলছে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার আকাশ আংশিক মেঘলা এবং স্থানীয় বজ্রগর্ভ মেঘ ঘনীভূত হওয়ার জন্য পর্যাপ্ত জলীয়বাষ্প রয়েছে। তাই আজ বিকাল পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি অথবা ঝড়বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে সমস্ত জেলার সবজায়গায় বৃষ্টি হবে তেমনটা নয়। কিছু কিছু এলাকা বৃষ্টিবিহীন থাকবে এবং সেইসব জায়গায় অস্বস্তিকর গরম তুলনামুলক বেশি থাকবে।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর