রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক দুর্নীতির অভিযোগে জর্জরিত রাজ্যের রাজনৈতিক মহল। সরকারি ত্রাণ সামগ্রী আত্মসাৎ থেকে তোলাবাজি একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহরায়কে অবশেষে কর্ণাটক থেকে গ্রেফতার করল পুলিশ। দীর্ঘদিন ধরেই গা ঢাকা দিয়েছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ জুন হুগলির ধনেখালিতে রামেন্দু সিংহরায়ের মালিকানাধীন একটি বিএড কলেজে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। অভিযোগ, ওই সামগ্রীগুলির মধ্যে সরকারি ত্রাণ হিসেবে বিতরণের জন্য নির্ধারিত ত্রিপল, বিভিন্ন ক্রীড়া সামগ্রী এবং সরকারি প্রকল্পের অন্যান্য উপকরণও ছিল। তদন্তকারীদের দাবি, কলেজটি প্রাক্তন বিধায়কের বাড়ির সংলগ্ন এলাকায় অবস্থিত। তল্লাশির পর তাঁর বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাৎ, তোলাবাজি এবং হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগ দায়ের হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, প্রাক্তন বিধায়কের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই কর্ণাটক থেকে তাকে গ্রেফতার করা হয়৷ তাকে রাজ্যে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। রামেন্দু সিংহরায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে তারকেশ্বরের বিধায়ক হয়েছিলেন। তবে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সন্তু পানের কাছে পরাজিত হন। নির্বাচনী প্রচারের সময় বিরোধী প্রার্থীর প্রচারে বাধা ও হামলার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। এদিকে সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে পদক্ষেপ করেছে তদন্তকারী সংস্থাগুলি। কয়েক দিন আগেই ওড়িশার পুরী থেকে গ্রেফতার করা হয় কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষকে। তাঁর বিরুদ্ধে কোটি টাকার তোলাবাজির অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

অন্যদিকে, আরামবাগ পুরসভার প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দীকেও সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, কেউ যাতে তাকে চিনতে না পারেন, সে জন্য গোঁফ কামিয়ে ফেলেছিলেন। হুগলি ছেড়ে পালিয়েছিলেন কেরলে। বিদেশে পালানোরও পরিকল্পনা ছিল কোটি কোটি টাকা দুর্নীতিতে অভিযুক্ত আরামবাগ পুরসভার প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী। আদালত তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। রাজ্যে একের পর এক দুর্নীতির মামলায় রাজনৈতিক নেতাদের গ্রেফতারি ঘিরে নতুন করে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল। তদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া নথি, ডিজিটাল তথ্য এবং আর্থিক লেনদেনের সূত্র ধরে আরও বিস্তৃত তদন্ত চালানো হচ্ছে।   

আষাঢ়ে ষষ্ঠীপুজো,দাম বাড়লেও ডালা-কুলো-পাখা কিনতে হাটে ভিড় ক্রেতাদের

সপ্তাহের শেষ বড় ধাক্কা ভারতীয় শেয়ারবাজারে, সেনসেক্সের পতনে মাথায় হাত বিনিয়োগকারীদের

রানাঘাটে নিকাশি নালার বেহাল দশা, প্রতিবাদে চেয়ারম্যানের বাড়িতে ছোড়া হল ডিম

আগামী ৭ দিনের মধ্যে টাকিতে বেআইনিভাবে নির্মিত হোটেল ভেঙে ফেলার নির্দেশ

আলিপুরদুয়ারে নর্দমার জলে তলিয়ে মৃত্যু শিশুর, পাঁচ ঘণ্টা পর মিলল দেহ

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১