ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূল কংগ্রেসের মেট্রোপলিটন কার্যালয় ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এবার দলীয় কার্যালয়ের বাইরে থাকা তৃণমূল কংগ্রেসের প্রতীক-সহ হোর্ডিং সরিয়ে দিলেন বাড়ির মালিক।

 জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে তৃণমূলের দলীয় কার্যালয় চলছিল। বাড়ির মালিক একাধিকবার নোটিস পাঠিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেন। এরপরই বাড়ির বাইরে লাগানো দলীয় হোর্ডিং সরিয়ে ফেলা হয়। তবে এখনও পর্যন্ত কার্যালয়টি পুরোপুরি সরানো হয়নি। দলীয় কর্মী-সমর্থকরা কার্যালয়ের পরিচয় বজায় রাখতে সেখানে একটি ফ্লেক্স টাঙিয়েছেন।  ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। বিরোধীদের একাংশ বিষয়টিকে সাংগঠনিক অস্বস্তির ইঙ্গিত হিসেবে দেখানোর চেষ্টা করলেও তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।

আরও পড়ুনঃ বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

সম্প্রতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত ২০টি দলত্যাগ বিরোধী পিটিশন লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে জমা দিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জানান, দলত্যাগী সাংসদদের বিরুদ্ধে আইনগত ও সাংবিধানিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। তাঁর বক্তব্য, ‘গতকাল আমরা সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সই করা ২০টি দলত্যাগ বিরোধী পিটিশন জমা দিয়েছি। পরে স্পিকারের সঙ্গে দেখা করে বেইমান সাংসদদের সদস্যপদ খারিজের দাবি জানিয়েছি।’ রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন,  তৃণমূল ভবনের এই হোর্ডিং খুলে দেওয়ার ঘটনাটি দলের জন্য বেশ মর্যাদাহানিকর।

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,সীমান্তে মোতায়েন বিএসএফ

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য