বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোররাতে বাসন্তীতে অভিযান চালায় স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) ও বাসন্তী থানার পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় দুই তৃণমূল নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে চড়াবিদ্যা পঞ্চায়েতের ৮ নম্বর কুমড়োখালি গ্রামে অভিযান চালানো হয়। সেখান থেকে তৃণমূল নেতা রমজান মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে পরে আরেক তৃণমূল নেতা জাফর শেখের বাড়িতে তল্লাশি চালানো হয়। পুলিশের দাবি, জাফর শেখের বাড়ি থেকে ১৪টি লং রেঞ্জ রাইফেল এবং ৯৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কী উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এরপর এসটিএফ ও পুলিশ পেটুয়াখালি এবং শিমুলতলা এলাকাতেও তল্লাশি অভিযান চালায়। ওই এলাকাগুলিতে আরও অস্ত্র মজুত রয়েছে কি না, কিংবা এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ কলকাতা থেকে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতা বিকাশ সরদার অভিযোগ করেছেন, এলাকায় দীর্ঘদিন ধরেই অস্ত্র মজুত করা হচ্ছিল। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং আরও বিস্তৃত তল্লাশির দাবি জানিয়েছেন। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, সম্ভাব্য ব্যবহার এবং এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে এসটিএফ ও জেলা পুলিশ।

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর