তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকেশ্বর মহাদেবের ভূমি। বাবা তারকনাথের ধাম রয়েছে এখানে। প্রতি বছর শ্রাবণ মাসে বাবা তারকনাথের চরণে জল ঢালার জন্য লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয় তারকেশ্বরে। আজ, শনিবার সেই তারকেশ্বরে জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আর সেই সভার শুরুতেই বক্তব্য রাখার আগে বাবা তারকনাথকে স্মরণ ও প্রণাম করেন মোদি। সঙ্গে তাঁর মুখ থেকে শোনা যায়, জয় ভোলানাথ ধ্বনি। তারকেশ্বরের পবিত্র মাটির গুরুত্ব বুঝেই মোদি বক্তব্য শুরু করার আগে বাবা তারকনাথকে স্মরণ করেন। এদিন  ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস সরকারি ভাবে প্রথম পালন হচ্ছে রাজ্যে। তাঁরই শুভ সূচনাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। মোদিকে এদিন উপহার স্বরূপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেন বাবা তারকনাথ ও দেবী দুর্গার মূর্তি। প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় কলকাতার রসগোল্লা ও চন্দননগরের জলভরা সন্দেশ।

আরও পডুন: সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

এদিন তারকেশ্বর থেকে বক্তব্য রাখতে গিয়ে মোদি কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, ‘যখন পুরো বাংলাকে পাকিস্তানের অংশ করার চেষ্টা হচ্ছিল, তখন কংগ্রেস ওই ষড়যন্ত্রকারীদের সামনে আত্মসমর্পণ করেছিল। সেই সময়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চেষ্টায় হিন্দুরা জমি পেয়েছেন। উনি লড়ে গিয়েছেন। স্পষ্ট বলেছিলেন যে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অংশ করা যাবে না। ইতিহাসকে নষ্ট করার চেষ্টা করেছে কংগ্রেস। পশ্চিমবঙ্গ দিবসকে ভোলানোর চেষ্টা করেছিল। দেশভাগের পর বাংলাকে অনাথের মতো ফেলে রেখে দিয়েছিল কংগ্রেস। কিন্তু ইতিহাসকে ভুলিয়ে দিতে দেওয়া যাবে না। আরও বেশি করে ইতিহাস জানাতে হবে। যুবপ্রজন্মকে পশ্চিমবঙ্গ দিবসের মাহাত্ম্য ও গুরুত্ব বোঝাতে হবে।’

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

পেট্রাপোল সীমান্তে নতুন থানা ভবন পেল রাজ্য পুলিশ, শুরু পরিষেবা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ