সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ দিবসে বাংলার জন্য বিশেষ সংকল্প করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার থেকে বাংলা এগিয়ে যাবে ও ইতিহাস গড়বে বলে জানালেন তিনি। আজ, শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালন সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোদি। সেই সঙ্গে মঞ্চ থেকে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তারপরেই সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম-তৃণমূল জমানায় বাংলার দুর্দশার কথা তুলে ধরেন মোদি। বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য এই দুই রাজনৈতিক দলের বিরুদ্ধে আক্রমণও শানান মোদি। তিনি বলেন, ‘বাংলায় দশকের পর দশক ধরে বামপন্থী ও তৃণমূল যে গর্ত খুঁড়ে রেখেছিল, সেটা ঠিক করার জন্য ডাবল ইঞ্জিন সরকার সুপারফাস্ট স্পিডে কাজ করা শুরু করে দিয়েছে। এবার বাংলার শুধুই উন্নয়ন হবে। ইতিহাস গড়বে বাংলা। বাংলা শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। বাংলার গৌরব ফেরত আসার কাজ শুরু হয়ে গিয়েছে। নিজের ভবিষ্যৎ তৈরি করার পথে রয়েছে বাংলা।’

আরও পডুন: খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

মোদি বাংলায় পূর্বতন সরকারের বিরুদ্ধে তোপ দেগে আরও বলেন, ‘সিপিএম-তৃণমূলের সরকার বাংলায় শুধু অনুপ্রবেশকারীদের মদত দিত। তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি। এখন বিজেপি সরকার এসেছে বাংলায়। সমস্ত অনুপ্রবেশকারীদের মনে ভয় এসে গিয়েছে। সীমান্তে সুরক্ষার জন্য বিএসএফ-কে এতদিন জমি দেয়নি তৃণমূল সরকার। এখন বাংলায় বিজেপি সরকার এসে সেই কাজ শুরু করেছে। ভারত ও বাংলার সুরক্ষার দিক নিয়ে সবসময়ে ভাবে বিজেপি সরকার। তৃণমূলের আমলে রাজ্য থেকে চলে গিয়েছেন সমস্ত শিল্পপতিরা। এখন তাঁদের ফিরে আসার পালা। বাংলার বাতাসে এখন নতুন সুগন্ধ। সব বাঁধন থেকে মুক্ত হয়ে গিয়েছে বাংলা, একটা ভোটই বাংলার রূপ ফিরিয়ে এনেছে।’

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক