তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সামন্তকে তোলাবাজি সহ একাধিক অভিযোগে গলায় জুতোর মালা পরিয়ে তারকেশ্বরের পদ্মপুকুর এলাকায় ঘোরালো বিজেপি কর্মী সমর্থকরা।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বপন সামন্তের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগকে সামনে রেখেই এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ চলাকালীন তাকে গলায় জুতোর মালা পরিয়ে এলাকার বিভিন্ন রাস্তা ঘোরানো হয়। শুধু তাই নয়, রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। বিক্ষোভকারীদের একাংশের বিরুদ্ধে প্রকাশ্য রাস্তায় তাকে কান ধরে ওঠবোস করানোর অভিযোগও উঠেছে। ঘটনার সময় পদ্মপুকুর এলাকায় ভিড় জমে যায়। প্রাক্তন পুরপ্রধান এবং বর্তমান কাউন্সিলরকে ঘিরে এমন ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের একাংশকে ‘চোর চোর’ স্লোগান দিতেও শোনা যায়। 

আরও পড়ুনঃ বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে স্বপন সামন্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে এখনও তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বও এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি।

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরে পদকজয়ীদের সরকারি চাকরি

কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর

জল যন্ত্রণা মুক্ত শহর গড়তে ১ সেপ্টেম্বর থেকে কড়া নিয়মবিধি চালু করছে হাওড়া পুরসভা