বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: বাজেটে সিভিক ভলান্টিয়ার-গ্রিন ও ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের পারিশ্রমিক ২ হাজার টাকা করে বৃৃ্দ্ধি করা হয়েছে। একই সঙ্গে হোমগার্ড, এনভিএফ কর্মীদের পারিশ্রমিকও মাসে ২ হাজার টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছেন তিনি। আর অর্থমন্ত্রীর এই ঘোষণার পরে সিভিক-ভিলেজ পুলিশদের মধ্য়ে খুশির হাওয়া যখন বইতে শুরু করেছিল, তখনই সতর্ক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাজেট নিয়ে বিধানসভায় সাংবাদিক বৈঠকের সময়ে সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, ‘সিভিকদের নিয়োগে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। সিভিক কিংবা ভিলেজ পুলিশদের একাংশের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের শংসাপত্র জাল বলেও কিছু অভিযোগ সামনে এসেছে। শুধু তাই নয়, অনেকের ক্ষেত্রে প্রয়োজনীয় শারীরিক দক্ষতার অভাব রয়েছে। তাঁদের বিরুদ্ধে শাসকদলের ক্যাডার হিসেবে কাজ করার মতো গুরুতর অভিযোগও রয়েছে। তাই বেতন বৃদ্ধি করেছি বলে নিশ্চিন্তে থাকবেন না। ঝাড়াই-বাছাই হবে, এখন থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকুন। ছাঁটাই হবে না, কিন্তু ঝাড়াই-বাছাই করা হবে।’

আরও পডুন: রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

রাজ্য়ে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে সিভিক ভলান্টিয়ারে নিয়োগ শুরু হয়। যদিও সেই নিয়োগ নিয়ে নানা অভিযোগ ছিল। কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলাও। অভিযোগ ছিল, সিভিকে আদপে তৃণমূল কংগ্রেস নিজেদের দলের ক্য়াডারদের নিয়োগ করেছে। কোনও পরীক্ষাই নেওয়া হয়নি। সেই একই অভিযোগের সুর এবার মুখ্যমন্ত্রী গলায়। তবে কারোর চাকরি যাবে না বলেই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এখনই ঢালাও ছাঁটাইয়ের পথে না হাঁটলেও, সিভিকদের যোগ্যতা ও প্রয়োজনীয় নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে।’ এরই সঙ্গে বিএসকে-তে নিযুক্ত কর্মীদের সাবধান করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে তিনি বলেন, ‘বিএসকে-তে তৃণমূলের লোকেরা আছে। আইপ্যাকের কিছু কর্মীরা রয়েছে, কাজ করছে। সে করুক অসুবিধা নেই। কিন্তু কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ না করলেই হল।’

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব