শ্রাবণী মেলায় ভক্তদের জন্য বিশেষ প্রস্তুতি, তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক করলেন অগ্নিমিত্রা পাল

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রাবণ মাস মানেই তারকেশ্বরে ভক্তদের ঢল। লক্ষ লক্ষ ভক্তের আগমনের আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে নারাজ প্রশাসন। সেই লক্ষ্যেই তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে প্রস্তুতি খতিয়ে দেখতে ও প্রয়োজনীয় নির্দেশ দিতে বৈঠকে করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার অর্থাৎ আজ (২৩ জুন) তারকেশ্বরের অতিথি নিবাসে অনুষ্ঠিত হয় শ্রাবণী মেলার প্রস্তুতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার একাধিক বিধায়ক, রেল দফতরের আধিকারিক, জেলাশাসক, প্রশাসনের বিভিন্ন স্তরের প্রতিনিধি, বিডিও এবং পুলিশ বিভাগের উচ্চপদস্থ কর্তারা। আসন্ন মেলাকে নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে মন্ত্রী জানান, প্রতি বছর শ্রাবণ মাসে বিপুল সংখ্যক ভক্ত তারকেশ্বরে আসেন। তাদের যাতায়াত, নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং সামগ্রিক সুবিধার বিষয়টি মাথায় রেখে একাধিক পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে মন্দির চত্বরে ভিড় নিয়ন্ত্রণ এবং ভক্তদের যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ করার ওপর জোর দেওয়া হয়েছে। মন্দিরে প্রবেশের প্রধান রাস্তা তুলনামূলকভাবে সংকীর্ণ হওয়ায় সেখানে কিছু পরিকাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। রাস্তার দু’পাশে বেআইনিভাবে দখল করে থাকা দোকান বা অস্থায়ী নির্মাণ সরিয়ে পথ আরও প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

এছাড়াও ভক্তদের কথা মাথায় রেখে দুধপুকুর থেকে মন্দির পর্যন্ত পথে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। রাস্তার ওপর ম্যাট বিছানো, শিবপুরাণের বিভিন্ন কাহিনিকে কেন্দ্র করে আলোকসজ্জা এবং সৌন্দর্যায়নের কাজ করা হবে। পাশাপাশি মেলা চত্বর ও আশেপাশের এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হবে। এছাড়াও বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত যারা জলপথে যাতায়াত করেন তাদের দীর্ঘ পদযাত্রার রাস্তাগুলির অবস্থাও পর্যালোচনা করা হয়েছে। যেসব অংশ ক্ষতিগ্রস্ত বা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, সেগুলি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। বর্ষা শেষ হলে স্থায়ীভাবে রাস্তার উন্নয়নের কাজও হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী। বৈঠকের শেষে রাজ্য বাজেট প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, বাজেটে মহিলাদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেই লক্ষ্যে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের আশা, এই সব প্রস্তুতি সম্পূর্ণ হলে এবারের শ্রাবণী মেলায় আগত ভক্তরা আরও নিরাপদ, স্বচ্ছ ও সুসংগঠিত পরিবেশে পুজো দেওয়ার সুযোগ পাবেন।

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

ইয়ে দোস্তি…, আহমেদাবাদের রাস্তায় একই বাইকে হেলমেটবিহীন চার যুবক

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

Oppo Reno 5G ফোনে ১৫ হাজার টাকার ছাড়, কোথায় মিলছে এই দুর্দান্ত অফার?

দশভূজা নন, দ্বিভূজা দুর্গা! ব্রহ্মবাড়ির পুজোয় আজও বেঁচে শতাব্দী প্রাচীন ঐতিহ্য

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর