মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের অন্দরের দ্বন্দ্ব এবার পৌঁছে গেল নির্বাচন কমিশনের দোরগোড়ায়। নিজের তৈরি সংশোধিত জাতীয় কর্মসমিতি ও দলের অন্যান্য সাংগঠনিক স্তরের যাবতীয় তথ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শিবির ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের সংঘাত নতুন মাত্রা পেল। ‘আসল’ তৃণমূল কারা? সেই প্রশ্নকে সামনে রেখে দুই পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া হয়ে উঠেছে। দলীয় সূত্রে খবর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী নতুন জাতীয় কর্মসমিতি ঘোষণা করে নির্বাচন কমিশনের স্বীকৃতি পাওয়ার প্রস্তুতি শুরু করার পরই পাল্টা পদক্ষেপ নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির।

সোমবার (২২ জুন) রাতেই দলের সংশোধিত জাতীয় কর্মসমিতি ও অন্যান্য সাংগঠনিক তথ্য নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে।  তাতে চেয়ারপার্সন হিসেবে নিজের নাম, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। পাশাপাশি রাজ্য সভানেত্রী হিসেবে চন্দ্রিমা ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক পদে ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন এবং কোষাধ্যক্ষ হিসেবে শুভাশিস চক্রবর্তীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, দলের সাংগঠনিক রাজনৈতিক ঘটনাপ্রবাহে তৃণমূলের অভ্যন্তরে বিভাজন আরও স্পষ্ট হয়েছে। অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে সম্পূর্ণ নতুন একটি জাতীয় কর্মসমিতি গঠনের ঘোষণা করা হয়েছে। সেই কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও জায়গাই হয়নি।। নতুন কাঠামোয় দলের চেয়ারপার্সন হিসেবে অরূপ রায়ের নাম ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ চারজন নেতা। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও স্থান পেয়েছেন তাঁর ঘনিষ্ঠ নেতারা।

আরও পড়ুন: কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে অগ্নিমিত্রা, ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা মন্ত্রীর

ঋতব্রত শিবিরের দাবি, নির্ধারিত নিয়ম মেনে আগামী কয়েক দিনের মধ্যেই এই নতুন কমিটির নথি নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে। তবে তার আগেই মমতা শিবিরের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। জানা গিয়েছে, সোমবার বিকেলে নিউটাউনের একটি হোটেলে ঋতব্রতপন্থীরা নতুন সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করছিলেন, তখনই কালীঘাটে বসে বিকল্প কর্মসমিতির তালিকা প্রস্তুত করা হয়। সেই তালিকায় নিজে স্বাক্ষর করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ জুন কালীঘাটে তৈরি হওয়া জাতীয় কর্মসমিতিতে অরূপ বিশ্বাসকে রাখা হলেও, সোমবারের সংশোধিত তালিকা থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। ফলে সাংগঠনিক রদবদল যে এখনও চলমান, তা স্পষ্ট। একই রাজনৈতিক দলের দুটি পৃথক জাতীয় কর্মসমিতি নিয়ে এবার নির্বাচন কমিশনের সামনে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ