অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: মেসি-কাণ্ডের জেরে আগেই চাপে ছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সেই বিতর্কের আবহ কাটতে না কাটতেই এবার তাঁর বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ সামনে এল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলিপুর থানায় অরূপ বিশ্বাস এবং তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী নির্মলেন্দু ঘোষ আলিপুর আদালতের একজন আইনজীবী। তাঁর দাবি, একটি মামলায় প্রতিপক্ষের বিরুদ্ধে আইনি লড়াই চালানোর কারণেই তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তাঁকে খুনের চেষ্টা করা হয়েছে। এই ঘটনার সঙ্গে অরূপ বিশ্বাস ও তাঁর অনুগামীদের নাম জড়িত বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে। তদন্তে কী তথ্য উঠে আসে এবং অভিযোগের সত্যতা কতটা প্রমাণিত হয়, সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন: রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী হিসেবে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন অরূপ বিশ্বাস। তবে সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্কে নাম জড়িয়েছে অরূপের। বিশেষ করে ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলার ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। ওই অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত অভিযোগ করেছিলেন যে, প্রভাব খাটিয়ে অতিরিক্ত পাস ও টিকিট বিতরণ, অননুমোদিত ব্যক্তিদের মাঠে প্রবেশ এবং অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর ক্ষেত্রে অরূপ বিশ্বাসের ভূমিকা ছিল। সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগর পুলিশের তদন্ত শুরু হয় এবং তাঁকে একাধিকবার নোটিসও পাঠানো হয়েছে। 

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি