মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের পর গত ১৭ জুন দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন বিজেপি কর্মী প্রশান্ত দে। তাঁর বাড়িতেই শনিবার (২৭ জুন) পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অপরাধীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘খুনের কড়া শাস্তি হবেই! দরকারে অভিযুক্তদের পাতাল থেকে খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে।’ সেই বার্তার কয়েক ঘণ্টা পরেই শুরু হয়েছে অ্যাকশন। বাগনানে নিহত বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। 

জানা গিয়েছে, হাওড়া জেলা পুলিশ ও সিআইডির যৌথ উদ্যোগে শ্যামপুর থানা এলাকা থেকে শেখ সইফুদ্দিন নামের  আরেক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।  ইতিমধ্যেই এই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ১৭ জুন ২০২৬ বাগনানের পাইকপাড়া গ্রামের বিজেপি কর্মী প্রশান্ত দে দুষ্কৃতীদের হাতে খুন হন । অভিযোগের তীর তৃণমূলের দিকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনার দু’দিন পরেই তদন্তভার CID’র হাতে তুলে দেওয়া হয়। বিজেপি কর্মী খুনে মোট ৫১ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছিল।  এখনও খুনের ঘটনায় অধরা ৪০ অভিযুক্ত। শনিবার মৃত বিজেপি কর্মীর বাড়ি গিয়ে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি এটাও বলেছেন মৃত বিজেপি কর্মীর বাবা-মায়ের যাতে কোনও সমস্যা না হয় সে দিকে নজর রাখবে সরকার। এর  আগেই ৪ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও ৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গেই জানানো হয়,  নিহত বিজেপি কর্মীর মেয়েকে BDO অফিসে চাকরি দেওয়া হবে।

আরও পড়ুন:  ‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু  

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন, ‘প্রশান্ত খুনের ঘটনায় সিট তৈরি করে তদন্ত শুরু হয়। ৫১ জনের নামে এফআইআর হয়েছিল। ধরা পড়েছে ১০ জন। আমি বলছি, দরকারে পাতাল থেকে তুলে এনে গ্রেপ্তার করতে হবে। আমি এসপিকে বলেছি। পুলিশমন্ত্রী হিসেবে এটা আমার দায়িত্ব।’ 

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ

ইতিহাস-রাজকীয় স্থাপত্য-ঐতিহ্যকে অনুভব করতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের মেহরানগড় দুর্গ

দক্ষিণের ‘চেরাপুঞ্জি’ চেনেন? বর্ষার মরসুমে কর্নাটকের ছোট্ট গ্রাম ‘আগুম্বে’ ঘুরে আসুন

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?