‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাসেই কাজ হয়েছে। তামান্না খুনে পলাতক ১২ অভিযুক্তকে একে একে ধরল পুলিশ। আজ, শনিবার এক্স হ্যান্ডেলে ধৃতদের নামের তালিকা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে তিনি লিখলেন, ‘কথা রেখেছি।’ গতবছর অর্থাৎ ২০২৫-এর ২৩ জুন নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনে জয়ী হয় তৃণমূল। সেদিন ফলপ্রকাশের পর ব্যাপক উল্লাসে মেতে ওঠেন তৃণমূলের কর্মীরা। সেইদিনই কালীগঞ্জ থানার মোলান্দি গ্রামে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছুড়েছিল তামান্না খাতুনের বাড়ি লক্ষ্য করে। সেই বোমার আঘাতেই মৃত্যু হয়েছিল ছোট্ট তামান্নার। ঘটনায় নিহতের মা সাবিনা ইয়াসমিন ২৪ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। যদিও ১১ জনকে গ্রেফতার করার পর তদন্ত থেমে যায়। এক বছর হয়ে গেলেও বাকি ১৩ জনের কোনও খোঁজ পায়নি পুলিশ। সাজাও ঘোষণা হয়নি বলে তামান্নার পরিবারের অভিযোগ। গোটা বিষয়টি নিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হলে কোনও লাভ হয়নি বলে জানিয়েছিলেন সাবিনা বিবি। শেষে পালাবদল হতে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন সাবিনা বিবি। তখনই মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছিলেন ন্যায় বিচার পাবেন।

আর শুভেন্দু অধিকারীর আশ্বাসের পরেই মাত্র কয়েকদিনে আরও ১২জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপি সরকারের এই পদক্ষেপে খুশি তামান্নার মা। তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে। এদিন শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘তামান্নার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। আমরা প্রতিশ্রুতি রক্ষা করছি। দ্রুত ও আইনানুগ পদক্ষেপ গ্রহণে কৃষ্ণনগর জেলা পুলিশ কর্মীদের ভূমিকা প্রশংসাযোগ্য।’ শুভেন্দু আরও লিখেছেন, এফআইআর-এ নাম থাকা প্রায় সকল অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। গত কয়েক দিনে পুলিশ বাহিনী গুরগাঁও ও নাগপুরের মতো জায়গাতেও তল্লাশি চালিয়েছে। সেখান থেকেও গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের।

কাদের গ্রেফতার করা হয়েছে, সেই তালিকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আর মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে খুশি তামান্নার মা। তিনি জানিয়েছেন, ‘অবশেষে ন্যায় বিচার পাব। মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। উনি রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন।’

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের