উত্তরে বৃষ্টির দাপট কিছুটা কমলেও দক্ষিণবঙ্গে জারি সতর্কতা, কী বলছে হাওয়া অফিস?

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মাঝে কিছুটা স্বস্তি এনে দিয়েছে বৃষ্টি। কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই ঝেঁপে নামছে বৃষ্টি। অন্যদিকে, কয়েকদিনের টানা ভারী বৃষ্টির পর উত্তরবঙ্গেও ধীরে ধীরে কমছে বৃষ্টির দাপট। তবে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার আশঙ্কা এখনও কাটেনি। কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ২৭.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি বেশি।

আরও পড়ুন: যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাক-বাসের সংঘর্ষে মৃত ৪, আহত ১৯

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলার এক বা দু’টি এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই পাঁচ জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। উত্তরবঙ্গে আপাতত লাল সতর্কতা তুলে নেওয়া হয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক বা দু’টি জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই পাঁচ জেলার জন্যও অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। 

যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাক-বাসের সংঘর্ষে মৃত ৪, আহত ১৯

প্রতিদিন লবণের ব্যবহারেই লুকিয়ে ঘরের সুখ-শান্তি অটুট রাখার চাবিকাঠি, জানুন এখনই

শনির বক্রী গতি, জুলাইয়ে ধনী হবেন ৫ রাশির জাতকরা

আজকের রাশিফল: স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, পরিবারের মায়ের খেয়াল রাখুন

শেষ মুহুর্তের গোলে জাপানকে কাঁদিয়ে শেষ ষোলোয় নেইমারহীন ব্রাজিল

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মঙ্গলবার দোহায় ইরান-মার্কিন বৈঠক হচ্ছে না, মধ্যপ্রাচ্যে শান্তি অধরাই?

ঘি এবার ঠোঁটের সুরক্ষায়! জানেন ফাটা ঠোঁট সারাতে জনপ্রিয় হচ্ছে ‘ঘি লিপ বাম’

মঙ্গলবার থেকেই নিস্ক্রিয় হচ্ছে mAadhaar App, নয়া অ্যাপ ডাউনলোড করে নিন

ধর্মতলায় মাপজোক করতে গিয়ে ফেঁসে গেলেন কুণাল ঘোষরা, দায়ের এফআইআর

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

চুল পড়া বাড়ছে? নারকেলের দুধ দিয়ে ঘরেই বানিয়ে নিন ৫টি সহজ হেয়ার কেয়ার প্যাক

রক্ষকই ভক্ষক! রাতের অন্ধকারে কলেজ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

অপেক্ষার অবসান! জুলাই থেকেই অশোকনগরে পাতাল থেকে উঠবে তরল সোনা?