এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্ব দেবে কে? দল ঘোষণা করল BCCI

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বকাপের মঞ্চে স্বপ্নভঙ্গ হয়েছে। সমালোচনার ঝড়ও বয়ে গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে ঘিরে। কিন্তু অতীতের হতাশা পেছনে ফেলে এবার নতুন লক্ষ্যে চোখ রাখল ভারত। এশিয়ান গেমস ২০২৬-এ সোনার পদক ধরে রাখতে ১৫ সদস্যের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। নেতৃত্বে থাকছেন হরমনপ্রীত কৌর, সহ-অধিনায়কের দায়িত্বে স্মৃতি মন্ধানা।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে জাপানের আইচি-নাগোয়ায় শুরু হবে এশিয়ান গেমস। চার বছর অন্তর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় গতবারের সাফল্য ধরে রাখাই ভারতের প্রধান লক্ষ্য। দল ঘোষণার একদিন আগেই ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারতীয় মহিলা দল। ফলে এশিয়ান গেমসের আগে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। দলে অভিজ্ঞতা ও তরুণ শক্তির মেলবন্ধন দেখা গিয়েছে। হরমনপ্রীত ও স্মৃতির পাশাপাশি সুযোগ পেয়েছেন শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, দীপ্তি শর্মা, ঋচা ঘোষ, জি. কমলিনী, ভারতী ফুলমালি, শ্রী চারণী, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, অরুন্ধতী রেড্ডি, রাধা যাদব এবং নন্দিনী শর্মা। অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাটিলকেও দলে রাখা হয়েছে। তবে তাঁর অন্তর্ভুক্তি সম্পূর্ণভাবে শারীরিক সক্ষমতার পরীক্ষার উপর নির্ভরশীল। গোড়ালির চোটের কারণে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি।

আরও পড়ুনঃরুদ্ধশ্বাস টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো

বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছিল অধিনায়ক হরমনপ্রীত কৌরকে ঘিরে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। কৌশলগত সিদ্ধান্ত ও মাঠের পারফরম্যান্স নিয়ে সমালোচনাও কম হয়নি। সেই পরিস্থিতিতে অধিনায়ক পরিবর্তনের জল্পনা তৈরি হলেও নির্বাচকদের আস্থা হারাননি হরমনপ্রীত। বরং এশিয়ান গেমসের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় তাঁর হাতেই দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। গত বছর ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছিল ভারতীয় মহিলা দল। এবার লক্ষ্য সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা। বিশ্বকাপের হতাশা ঝেড়ে ফেলে এশিয়ান গেমসে আবারও দেশের জন্য সোনা জয়ই এখন হরমনপ্রীতদের একমাত্র লক্ষ্য।

রুদ্ধশ্বাস টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত অন্তত ১০

মোবাইল ফোন ভাঙা নিয়ে বচসার জেরে পথচারীকে একাধিক ছুরির কোপ, গ্রেফতার যুবক

হুল দিবসের অনুষ্ঠানে মুকুটমণিপুরের অনুষ্ঠানে আজ যোগ দেবেন মুখ্যমন্ত্রী

প্রবল ঝড়-বৃষ্টিতে ই-রিকশার উপর ভেঙে পড়ল নিম গাছ, মৃত ৫

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭১৯, এখনও নিখোঁজ হাজারের বেশি মানুষ

হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে গেলেন বহু মানুষ

উত্তরে বৃষ্টির দাপট কিছুটা কমলেও দক্ষিণবঙ্গে জারি সতর্কতা, কী বলছে হাওয়া অফিস?

মঙ্গলবার দোহায় ইরান-মার্কিন বৈঠক হচ্ছে না, মধ্যপ্রাচ্যে শান্তি অধরাই?

মঙ্গলবার থেকেই নিস্ক্রিয় হচ্ছে mAadhaar App, নয়া অ্যাপ ডাউনলোড করে নিন

ধর্মতলায় মাপজোক করতে গিয়ে ফেঁসে গেলেন কুণাল ঘোষরা, দায়ের এফআইআর

যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাক-বাসের সংঘর্ষে মৃত ৪, আহত ১৯

প্রতিদিন লবণের ব্যবহারেই লুকিয়ে ঘরের সুখ-শান্তি অটুট রাখার চাবিকাঠি, জানুন এখনই

শনির বক্রী গতি, জুলাইয়ে ধনী হবেন ৫ রাশির জাতকরা