রুদ্ধশ্বাস টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো

Share:

নিজস্ব প্রতিনিধি: রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিল মরক্কো। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। শেষ শটে দুর্দান্ত খেলা দেখিয়ে বল জালে জড়িয়ে মরক্কোর জয় নিশ্চিত করেন ইসমায়েল সাইবারি। টাইব্রেকারে মরক্কো জিতে যায় ৩-২ গোলে।

মেক্সিকোর নয়নাভিরাম মন্তেরেই স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। নেদারল্যান্ডসের ক্রেসেন্সিও সামারভিল ও মিকি ফন দে ফেন সুযোগ তৈরি করলেও গোল করতে পারেননি। অন্যদিকে আশরাফ হাকিমি ও নেইল এল আয়নাউইয়ের শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন ডাচ গোলরক্ষক বার্ট ভেরব্রাখেন। ম্যাচের ৭২তম মিনিটে গোল করেন কোডি গাকপো। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে মরক্কোকে সমতায় ফেরান ইসা জিওপ। 

আরও পড়ুন: বিশ্বকাপে ভরাডুবি, এবার ইস্তফা দিলেন সৌদি ফুটবল সংস্থার প্রেসিডেন্ট

টাইব্রেকারে তিনটি শট মিস করে নেদারল্যান্ডস। তাদের দ্বিতীয় শট জাস্টিন ক্লুইভার্ট পোস্টে মারেন। চতুর্থ শটও পোস্টে মারেন কুইন্টেন টিম্বার। ক্রিসেনসিও সামারভিলের পঞ্চম শটটি ঠেকান মরক্কো গোলকিপার ইয়াসিন বুনু। টাইব্রেকারে মরক্কো  মিস করে দুটি শট। তাদের প্রথম শটটি পোস্টে মারেন মিডফিল্ডার নিল এল আয়নাউয়ি। চতুর্থ শটও পোস্টে মারেন মরক্কো তারকা আশরাফ হাকিমি। পাঁচ নম্বর শটে গিয়ে লক্ষ্যভেদ করে মরক্কোকে  জয় এনে দেন মিডফিল্ডার ইসমায়েল সাইবারি। অন্যদিকে গোলের পর হাঁটু মুড়ে বসে বেশ আবেগতাড়িত হয়ে পড়েন কোডি গাকপো। কারণ কয়েকদিন আগেই তিনি হারিয়েছেন তাঁর অনাগত সন্তানকে। বুকে পাথর চাপা দিয়ে তিনি খেলতে নেমেছিলেন। খেলা শেষের পর  বেঞ্চে থাকা ডাচ সতীর্থরা  ছুটে গিয়ে তাঁকে ঘিরে ধরে গোলটি উদ্‌যাপন করেন।  

বিয়ে থামিয়ে অসুস্থ ক্যাটারিং কর্মীদের শুশ্রূষা করলেন চিকিৎসক কনে

৮ দিনেই ১১৯ কোটির ব্যবসা! বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’-এর

ক্রেতাদের জন্য নতুন চমক BMW-র! ১.৫ লাখ টাকা কম দামে X1 LWB, ফিচার শুনলে চমকে যাবেন

নিউটাউনে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

ম্যাচ শেষে প্রতিপক্ষ ফুটবলারকে ঘাড় ধাক্কা! বড় শাস্তির মুখে লিওনেল মেসি

বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের অভিবাসী ভিসা সংক্রান্ত ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

ট্রাম্পকে ধাক্কা দিয়ে বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল কানাডা

রানওয়েতে অবতরণের সময় বিপত্তি!গোরক্ষপুরে বন্ধ ইন্ডিগোর বিমানের পরিষেবা

আরও চাপে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় ইউএপিএ-র আবেদন এনআইএর