পদত্যাগ করলেন বারাসাত পুরসভার পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায়, ইস্তফা আরও ৮ কাউন্সিলরের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বারাসাত পুরসভার পুরপ্রধান পদ থেকে ইস্তফা দিলেন সুনীল মুখোপাধ্যায়।জানা গিয়েছে, তাঁর সঙ্গে ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত, প্রাক্তন চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়-সহ মোট আটজন কাউন্সিলরও পদত্যাগ করেছেন ।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সুনীল মুখোপাধ্যায় বলেন, নতুন রাজ্য সরকার উন্নয়নকে সামনে রেখে যে পরিকল্পনা ও ভাবনা নিয়ে এগোতে চাইছে, সেই উদ্যোগকে স্বাগত জানিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, নতুন নেতৃত্বের হাতে পুরসভার দায়িত্ব গেলে নাগরিক পরিষেবা আরও উন্নত হবে। যদিও পুরপ্রধানের পদত্যাগের খবরে নাগরিক পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। তবে সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে সুনীল মুখোপাধ্যায় জানান, যাঁরা আগামী দিনে দায়িত্ব নেবেন, তাঁরা নিশ্চয়ই মানুষের প্রত্যাশা পূরণ করবেন এবং পুরসভার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন।

আরও পড়ুনঃ ভেঙে গিয়েছে স্কুলের পরিচালন সমিতি, বেতন নিয়ে চিন্তা বাড়ছে রাজ্যের পার্শ্বশিক্ষকদের

এদিকে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন সুনীল মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আগামী দিনে আর কোনও নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা তাঁর নেই।

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

খেলতে খেলতে ২২০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৪ বছরের শিশু, উদ্ধার অভিযান শুরু

১ জুলাই থেকে বাড়ছে শ্রমিকদের বেতন, বড় ঘোষণা রাজ্য সরকারের

শ্রমমন্ত্রীর উদ্যোগে খুলছে নৈহাটির জুট মিল, মুখে হাসি ফুটল ৩০০০ শ্রমিকের

হাইকোর্টে ফের ধাক্কা মমতা শিবিরের, এবার কোন‌ মামলায়?

তেতো ভুলে চেটেপুটে খাবে সবাই! গরম ভাতে জমে যাবে এই স্পেশাল করোলা ভাপা

ভেঙে গিয়েছে স্কুলের পরিচালন সমিতি, বেতন নিয়ে চিন্তা বাড়ছে রাজ্যের পার্শ্বশিক্ষকদের

বর্ষার দুপুরে গরম ভাতের সেরা সঙ্গী আম-কাসুন্দি বেকড ভেটকি, রইল রেসিপি

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, ভূপেন্দ্র যাদবকে বিশেষ উপহার শুভেন্দুর

বাড়িতেই বানান মেসির পছন্দের বিশেষ পানীয় ‘ইয়ারবা মাতে’

SIR নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি ‘ইন্ডিয়া’ জোটের, অভিমান ভুলে সই আপ-ডিএমকের

পদত্যাগ করলেন তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহা