গরম থেকে বাঁচতে জলে শরীর ভেজাতে গিয়ে জার্মানিতে মর্মান্তিক মৃত্যু ৩০ জনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। ২০ জুন থেকে শুরু হওয়া তীব্র তাপপ্রবাহ এখন রূপ নিয়েছে জনস্বাস্থ্য সংকটে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে একাধিক ভিডিও। যেখানে দেখা গিয়েছে গুমের কারণে গলে গিয়েছে রাস্তার পিচ। সাধারন মানুষ নিজেদের শরীর ঠাণ্ডা থাকতে বেশি করে ঝুঁকছেন নদী বা সুইমিং পুলের দিকে। আর এবার জার্মানিতে তীব্র তাপপ্রবাহের মধ্যে জলে ডুবে ৩০ জনের বেশি মানুষে মৃত্যু হয়েছে। মৃতদের সকলেই তাপপ্রবাহের মধ্যে নদী ও হ্রদে সাঁতার কাটতে গিয়েছিলেন।

অনেকেই বলছেন জার্মানিতে এই ধরনের ঘটনা বিরল। মৃতদের মধ্যে বেশির ভাগজনই পুরুষ। ৩০ জনের মধ্রযে য়েছে কয়েকজন কিশোরও। জার্মানির জীবন রক্ষা সংস্থার (ডিএলআরজি) তথ্য অনুযায়ী, তাপপ্রবাহের মধ্যে প্রচণ্ড গরমে গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত স্নান বা সাঁতার কাটতে গিয়ে প্রায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। ডিএলআরজির পরিসংখ্যানে শুধু পরিচয় পাওয়া গিয়েছে  এমন ব্যক্তিদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে। যাঁদের এখনও খুঁজে পাওয়া যায়নি, তাদের এই হিসেবের বাইরে রাখা হয়েছে।  এলবে নদীতে নামা  এক সাঁতারু ও স্যাক্সনির পোহল জলাধারে  নামে এক ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া বাডেন-ভুর্টেমবার্গ রাজ্যের কেল শহরের কাছে একটি   হ্রদে নামার পর থেকে ২৮ বছর বয়সী এক যুবক নিখোঁজ রয়েছেন। 

আরও পড়ুন: সমুদ্রসৈকত থেকে ১৮ লাখ বছর আগের বিরল হাতির দাঁত খুঁজে পেল ১১ বছরের কিশোর

রবিবার (২৮ জুন) জার্মানি, চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ডসহ ইউরোপের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছানোয় পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে।   ফ্রান্সে তাপপ্রবাহের ফলে এক হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।  সেখানে বেশ কয়েকদিন ধরে গড় তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস (৮৫.৬ ডিগ্রি ফারেনহাইট) থাকলেও একটি শহরে সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস (১১১.২ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছেছে।   দেশটির বিভিন্ন অঞ্চলে বইছে লু।  জার্মানির আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রায় চার দিন ধরে তীব্র তাপপ্রবাহের পর তাপমাত্রা কিছুটা কমায় সাময়িক স্বস্তি মিলেছে। তবে ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত আবারও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস  দেওয়া হয়েছে। 

কলকাতা পুরসভা থেকে সাসপেন্ড কালিচরণ বন্দ্যোপাধ্যায়

‘চিকিৎসা ক্ষেত্রে আমরা-ওরা করত তৃণমূল’, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

রথে নয়, এবার টিকিট কেটে লোকাল ট্রেনে চড়লেন স্বয়ং প্রভু জগন্নাথ

মা হওয়ার অপেক্ষায় সামান্থা, বেবি বাম্পের ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিলেন নায়িকা

কলকাতার লেনিন সরণির নাম বদলাতে চায় বিজেপি, সরব সাংস্কৃতিক মহলের একাংশ

সমুদ্রসৈকত থেকে ১৮ লাখ বছর আগের বিরল হাতির দাঁত খুঁজে পেল ১১ বছরের কিশোর

খুনের মাসখানেক আগে সিয়ার বাবা-মায়ের সঙ্গে নাচছেন কেতন, ভাইরাল পুরানো ভিডিও

ধার শোধ করতে দুঃসাহসিক চুরি! ১০ লক্ষ টাকা গায়েব করে শ্রীঘরে এটিএমের নিরাপত্তারক্ষী

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

গরম থেকে বাঁচতে জলে শরীর ভেজাতে গিয়ে জার্মানিতে মর্মান্তিক মৃত্যু ৩০ জনের

শহরে একধাক্কায় অনেকটাই কমল অটো এলপিজির দাম, স্বস্তি নিত্যযাত্রীদের

আর কিছুক্ষণের মধ্যেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে ৩০০০ টাকা, মোবাইল থেকেই চেক করুন আপনার স্ট্যাটাস