ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ৬০০ কেজি হাঁড়িভাঙ্গা ও আম্রপালি আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত ও বাংলাদেশের সম্পর্ক ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা এবং আস্থার ভিত্তির উপর প্রতিষ্ঠিত। দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। তবে ইউনূস সরকারের আমলে ভারত-বাংলাদেশ সম্পর্কে ধরেছিল চিড়। বেড়েছিল দুরত্ব। তবে বাংলাদেশে সরকার বদলের পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার দিকে মন দিয়েছে তারেক রহমানের সরকার। সেই উদ্যোগের অংশ হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য উপহার হিসেবে ৬০০ কেজি হাঁড়িভাঙ্গা ও আম্রপালি আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (৩০ জুন) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমগুলো আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়। জানা গিয়েছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য মোট ১২০ কার্টন আম পাঠানো হয়েছে। প্রতি কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম রয়েছে। উপহারের সমস্ত আমই আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের। 

আরও পড়ুন: কলকাতা ও রাজ্য পুলিশে ফের রদবদল, কাকে কোথায় পাঠানো হল? 

সূত্রের খবর, আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে উপহারের আমগুলো পৌঁছে দেওয়া হবে।  বাংলাদেশ থেকে আম পাঠানোর পর ত্রিপুরা সরকারের তরফ থেকেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার বিখ্যাত ‘কুইন’ জাতের আনারস পাঠানো  হয়েছে উপহার হিসেবে। 

ধর্মতলায় মাপজোক কাণ্ড: ফেঁসে গিয়েও হাজিরা এড়ালেন দোলা-বৈশ্বানর, থানায় যাচ্ছেন কুণাল

আবাসের টাকা হাতাতে উপভোক্তার বদলে ‘কোড নেম’, কাঠগড়ায় ফলতার ‘পুষ্পা’

কলকাতা ও রাজ্য পুলিশে ফের রদবদল, কাকে কোথায় পাঠানো হল?

বাড়িতে বানিয়ে নিন ব্রাজিলের জনপ্রিয় মিষ্টি ব্রিগাদেইরো, রইল রেসিপি

কবির বাহিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ, গুজব ওড়ালেন কৃতি স্যানন, কী বললেন?

ভেনেজুয়েলা থেকে ফিরল ভারতীয় নাবিকের দেহ, উধাও মস্তিষ্ক-হৃৎপিণ্ড-ফুসফুস

‘চিকিৎসা ক্ষেত্রে আমরা-ওরা করত তৃণমূল’, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

গরম থেকে বাঁচতে জলে শরীর ভেজাতে গিয়ে জার্মানিতে মর্মান্তিক মৃত্যু ৩০ জনের

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ৬০০ কেজি হাঁড়িভাঙ্গা ও আম্রপালি আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

খুনের মাসখানেক আগে সিয়ার বাবা-মায়ের সঙ্গে নাচছেন কেতন, ভাইরাল পুরানো ভিডিও

ধার শোধ করতে দুঃসাহসিক চুরি! ১০ লক্ষ টাকা গায়েব করে শ্রীঘরে এটিএমের নিরাপত্তারক্ষী