কলকাতা ও রাজ্য পুলিশে ফের রদবদল, কাকে কোথায় পাঠানো হল?

আবারও রাজ্যের পুলিশ প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল। জেলা থেকে আইবি ও সিআইডি স্তরের অফিসারদের বদলি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও রাজ্যের পুলিশ প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল। জেলা থেকে আইবি ও সিআইডি স্তরের অফিসারদের বদলি করা হয়েছে। তালিকায় কারও পদোন্নতি হয়েছে, কারও রুটিন বদলি, কাউকে আবার পুরনো বদলির বিজ্ঞপ্তি বাতিল করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সর্বমোট ১৫ জন আইপিএস এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে। বিধানসভা ভোটের আগে থেকেই রাজ্যের পুলিশ প্রশাসনের রদবদল হচ্ছে। নতুন সরকার বদলের পরেও বদলির প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে অনুযায়ী, হেডকোয়ার্টারের আইজিপি পদে বসানো হয়েছে আইপিএস রশিদ মুনির খানকে। তাঁর পদোন্নতি হল। এছাড়া কলকাতা এসটিএফের ডিসি পদে থাকা আইপিএস প্রদীপকুমার যাদবকে কলকাতার চতুর্থ ব্যাটালিয়নের ডিসি করা হয়েছে। আর এসটিএফের ডিসি পদে বসানো হল অম্লান কুসুম ঘোষকে। তিনি এতদিন পুলিশ কমিশনারেটের নর্থ ডিসি ছিলেন। এদিকে আইপিএস অফিসার অঞ্জন চক্রবর্তীর জুন মাসের বদলির নির্দেশের কিছু পরিবর্তন করে তাঁকে এফএসএলের আইজিপি পদে পাঠানো হচ্ছে। এতদিন তিনি এসিবির ডিআইজির পদে ছিলেন। সেই পদে আনা হয়েছে আইপিএস সুমনজিৎ রায়কে।

ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) পদে পাঠানো হয়েছে WBPS অফিসার সন্দীপ সেনকে। তিনি এতদিন খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। এছাড়া কলকাতা ডিসি ট্রাফিক করা হয়েছে সম্ভব জৈনকে। যিনি এতদিন কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে ছিলেন। পূর্বে হাওড়ার ডিসি সেন্ট্রাল পদে তাঁর বদলির নির্দেশ ছিল, কিন্তু তা বাতিল করা হয়েছে। এদিকে সিআইডির অ্যাডিশনাল এসএস করা হয়েছে রানাঘাটের এসডিপিও সবিতা গোটিয়ালকে। এছাড়া সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) করা হয়েছে আরও এক ডব্লিউবিপিএস অফিসার শ্যামকুমার মণ্ডলকে। আর হাওড়া গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে WBPS শৌভনিক মুখোপাধ্যায়কে।

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের ১০-১৫ তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ঢুকবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

দিওয়ালির পরেই বিদেশের মাটিতে বসছে হায়দরাবাদ সানরাইজার্সের মালকিন কাব্যার বিয়ের আসর?

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

৩৮২ কোটিতে বিক্রি ফেরারির প্রথম ইভি, কে হলেন গাড়ির মালিক?

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’