জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার অনুরাগী, পেশায় বিউটিশিয়ান ছিলেন তিনি। বাইরে থেকে দেখে সব কিছুই স্বাভাবিক মনে হত। কিন্তু সেই ইনফ্লুয়েন্সারের জীবনই শেষ হয়ে গেল নিমেষে। পারিবারিক অশান্তির জেরে স্বামীর হাতে খুন হলেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিশা চৌহান। ঘটনার পর ‘ঘাতক’ স্বামীও আত্মহত্যার চেষ্টা করেন। চোখের সামনে রক্তাক্ত মা’কে দেখে নিশার সন্তানরা ভয়ে আর্ত চিৎকার করতে শুরু করে। সেই আর্ত চিৎকার শুনেই পড়শিরা ঘটনাস্থলে পৌঁছে আঁতকে ওঠেন। তাঁরাই স্থানীয় থানায় খবর দেয়। খবর পেয়েই পৌঁছয় সরুরপুর থানার পুলিশ। 

জানা গিয়েছে, শুক্রবার (৩ জুলাই) ভোর প্রায় ৬ টা নাগাদ সরুরপুর থানা এলাকার হররা শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত নিশা চৌহানকে (৪০) এলাকায় সবাই চিনতেন। তিনি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কনটেন্ট তৈরি করতেন এবং পাশাপাশি বিউটিশিয়ান হিসেবেও কাজ করতেন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২৪ হাজার ৪০০ -এর বেশি ফলোয়ার রয়েছে। নিয়মিত ভিডিও ও ছবি পোস্ট করতেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদের জেরে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত প্রদীপ নিশাকে ঘর থেকে টেনে বারান্দায় নিয়ে যান। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপর আঘাত করতে থাকে। গলা সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই নিশার মৃত্যু হয়। স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে অভিযুক্ত একই অস্ত্র দিয়ে নিজের গলা ও পেটেও আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশে খবর দেওয়া হলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন সরুরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌরব সিং, ফরেনসিক দল এবং ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আহত অভিযুক্তকে পুলিশি হেফাজতে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। 

আরও পড়ুন: মালাবদলের আগে বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

তদন্তকারীরা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন। পাশাপাশি বাড়ি ও আশেপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্য ও শিশুদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ। কী কারণে এই বিবাদ এবং এই ঘটনার নেপথ্যে দীর্ঘদিনের পারিবারিক বা ব্যক্তিগত কোনও বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া