মালাবদলের আগে বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

Share:

নিজস্ব প্রতিনিধি, কানপুর: সব ঠিকঠাক চলছিল। বরযাত্রীদের উষ্ণ স্বাগত জানানো হয়েছিল। বরকেও বরণ করা হয়েছিল আদর করে। তার পরেই ঘটল বিপত্তি। মালাবদলের জন্য বিয়ের মণ্ডপে ডাকা হয়েছিল বরকে। মঞ্চে উঠেই মালা পরার আগে নাগিন নৃত্য শুরু করলেন। সেই নাচ দেখে মণ্ডপে হাজির অতিথিরা হেসে লুটোপুটি খেলেন। তাতে কি? আরও দ্বিগুণ উ‍ৎসাহে নাচতে শুরু করলেন বর। নাচের চোটে খানিক বাদেই টাল সামলাতে না পেরে মঞ্চের উপরেই হুমড়ি খেয়ে পড়ে গেলেন। আর হবু জীবন সঙ্গীর এমন বেআক্কেলে কাণ্ড দেখে চটে লাল হয়ে গলার মালা ছিড়ে বিয়েই ভেঙে দিলেন কনে। পরিবারকে জানিয়ে দিলেন, ‘নেশাখোরকে বিয়ে করবেন না।’ তাতেই হুলুস্থুলু পড়ে গেল বিয়ের আসরে।বিয়ে ভেঙে যাওয়ায় হাতাহাতিতে জড়ালেন বর ও কনে পক্ষের আত্মীয়রা। আর তা দেখে ভোজ খেতে আসা অতিথিরা অভুক্ত থেকেই বিয়ের আসর থেকে চম্পট দিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে দুই পক্ষকে শান্ত করেছে।

রামনবমীতে অশান্তি মামলায় জামিন পেল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির

পাঁচতারা হোটেলে যৌনচক্রের হদিশ, উদ্ধার দুই অভিনেত্রী, গ্রেফতার মেকআপ আর্টিস্ট

ছেলে ও বউমার অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধা, পুলিশে অভিযোগ করেও মিলল না সুরাহা

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!

মিলল না সেন্সর বোর্ডের শংসাপত্র, আবারও পিছিয়ে গেল সলমানের ‘মাতৃভূমি’র মুক্তি

নবদ্বীপ পুরসভায় কাউন্সিলরদের গণইস্তফার জেরে ভেঙে গেল বোর্ড

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

মালাবদলের আগে বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

বেফাঁস মন্তব্যের জেরে হুমায়ুন কবীরকে খুনের হুমকি!

ভেলোরে চিকিৎসা করাতে চান ‘অসুস্থ’ অর্পিতা, এসএসসি মামলায় আদালতে আবেদন