সেবাশ্রয় নিয়ে নতুন FIR, আরও কোণঠাসা অভিষেক! আর কাদের নাম রয়েছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে সরকার বদলের পর ‘সেবাশ্রয়’ কর্মসূচিকে ঘিরে বিতর্ক আরও তীব্র হচ্ছে। এবার সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানাতেও তাঁর বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের হওয়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপি নেতা অভিজিৎ দাস ববির অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানার পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, এই মামলায় তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে রয়েছে অভিষেকের ব্যক্তিগত সহকারী সুমিত রায়, অয়ন ঘোষ দস্তিদার, জাহাঙ্গির খান, শামিম আহমেদ, গৌতম অধিকারী, মেহবাবুর গায়েন, নবকুমার বেতাল, দিলীপ মণ্ডল এবং বাবন গাজির নাম। পাশাপাশি সেবাশ্রয় শিবিরে যুক্ত চিকিৎসক, নার্স, ল্যাবরেটরির কর্মী ও টেকনিশিয়ানদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সেবাশ্রয় কর্মসূচি পরিচালনার ক্ষেত্রে একাধিক আইন লঙ্ঘন করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ওষুধ ও প্রসাধনী আইন, জাতীয় মেডিক্যাল কমিশন (এনএমসি) আইন এবং পারমাণবিক শক্তি আইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

ডায়মন্ড হারবারে পরিচালিত সেবাশ্রয় কেন্দ্রের প্রয়োজনীয় সরকারি অনুমোদন বা স্বাস্থ্য দফতরের লাইসেন্স ছিল না। এই অভিযোগ সামনে আসার পর স্বাস্থ্য দফতর স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে। একইসঙ্গে নবান্ন থেকেও বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। অনুমোদন ছাড়া কীভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছিল এবং সেখানে সমস্ত নিয়ম মানা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারি মাসে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারজুড়ে প্রথমবার ‘সেবাশ্রয়’ কর্মসূচির সূচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় আড়াই মাস ধরে চলা ওই কর্মসূচির পর একই বছরের ডিসেম্বরে দ্বিতীয় দফায় আবারও শিবিরের আয়োজন করা হয়। সেই সময় ডায়মন্ড হারবারের পাশাপাশি নন্দীগ্রামেও এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। তবে বিধানসভা ভোটের আগে থেকেই এই কর্মসূচি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। সরকার পরিবর্তনের পর সেই বিতর্ক আরও গভীর হয়েছে এবং এখন তা আইনি তদন্তের পর্যায়ে পৌঁছেছে। 

মায়ের বিয়েতে মধ্যমণি ছেলে, আমির-গৌরীর সাতপাকে বাঁধা পড়ার প্রথম ছবি প্রকাশ্যে

নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

প্রবল বৃষ্টিতে ভাসছে অমিতাভের ‘জলসা’, জলে থৈথৈ করছে অভিনেতার বাড়ি, ভিডিও প্রকাশ্যে

রুট বাড়ল শিয়ালদহ-রানাঘাট লোকালের, রাত ১০টার পর ট্রেনটি চলবে কৃষ্ণনগর পর্যন্ত

টক ঝালের স্বাদে জমে উঠুক দুপুরের ভোজ, সহজেই বানিয়ে নিন আম কাসুন্দি মুরগি

অপেক্ষার অবসান! মুম্বইয়ের বাড়িতে আইনি মতে বিয়ে সারলেন আমির-গৌরী

পিঙ্ক সল্ট নাকি সাদা নুন, স্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপকারী?

পুকুর পাড়ে বৃদ্ধার বিবস্ত্র রক্তাক্ত দেহ উদ্ধার, হাড়হিম ঘটনা পুরুলিয়ায়, তদন্তে পুলিশ

ইনস্টাগ্রাম থেকে শিশুদের যৌন নির্যাতনের বিজ্ঞাপন সরান, মেটা-কে কড়া নির্দেশ কেন্দ্রের

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বারুইপুরে, দেহ আটকে স্থানীয়দের বিক্ষোভ

উধাও রণমূর্তি, পুলিশের কাছে ক্ষমা চেয়ে পার পেলেন হুমায়ূন কবীর

সেবাশ্রয় নিয়ে নতুন FIR, আরও কোণঠাসা অভিষেক! আর কাদের নাম রয়েছে?

অধিনায়ক হিসেবে চার ম্যাচের মধ্যে তিনটিতে হার, হতাশ শ্রেয়স আইয়ার

বাড়িতে বানান আর্জেন্টিনার জনপ্রিয় পদ ‘ডুলসে দে লেচে আলফাহোরেস’