নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: মেসিকাণ্ড কিছুতেই পিছু ছাড়ছে না। যুবভারতীর ঘটনায় ফের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছে পুলিশ। আগামী ৭ জুলাই বিধাননগর দক্ষিণ থানায় তলব করা হয়েছে অরূপ বিশ্বাসকে। ওই দিন  সকাল ১০ টায় তাঁকে ডেকে পাঠানো হয়েছে।  

পুলিশ সূত্রে খবর, চলমান তদন্তের অংশ হিসেবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য স্পষ্ট করতেই তাঁকে তলব করা হয়েছে। এর আগে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে তদন্তকারীরা মনে করছেন, কিছু বিষয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা প্রয়োজন। তাই তাঁকে দেওয়া হয়েছে নতুন করে হাজিরার নির্দেশ। এই ঘটনায় প্রথমে ৪ জুন অরূপ বিশ্বাসকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়। তবে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নির্ধারিত দিনে হাজিরা দেননি। তারপরেই  ৮ জুন সকাল ১১টার মধ্যে থানায় হাজিরার নতুন নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেদিনও তিনি থানায় যাননি। শুধু তাই নয় রক্ষাকবচ চেয়ে আদালতের দারস্থ হয়েছিলেন। তারপরেই  হাইকোর্ট জানিয়ে দেয়, ভবিষ্যতে তলব করতে গেলে অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। এ  আদালতের অনুমতি ছাড়া পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারবে না বলেও জানানো হয়।  সেই নির্দেশের পর গত ১৮ জুন প্রথমবার থানায় হাজিরা দেন অরূপ বিশ্বাস। তারপর দ্বিতীয় তলবে ২২ জুন হাজিরা দেন তিনি। 

আরও পড়ুন: সেবাশ্রয় নিয়ে নতুন FIR, আরও কোণঠাসা অভিষেক! আর কাদের নাম রয়েছে?

উল্লেখ্য, অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্ত মেসির কলকাতা সফর  ঘিরে আয়োজিত অনুষ্ঠানে একাধিক অনিয়মের অভিযোগ তুলে গত ১৭ মে বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর দায়ের করেছিলেন। সেই অভিযোগে  অরূপ বিশ্বাসের বিরুদ্ধে টিকিট কালোবাজারি, চাঁদাবাজি, প্রতারণা, ভয় দেখানো এবং অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির মতো গুরুতর অভিযোগ আনা হয়। তারপরেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। 

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের