নাবালিকাকে ধর্ষণের অভিযোগে কাঠগড়ায় বাবা-দাদু, উত্তপ্ত হাবরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বারুইপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রাজ্যে নাবালিকা নির্যাতনের অভিযোগ। এবার উত্তর ২৪ পরগনার হাবরায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর উপর দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে তার সৎ বাবা ও সৎ দাদুর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার বয়স ১৪ বছর। সে হাবরার একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযোগ, গত প্রায় দু’বছর ধরে সৎ দাদু রবিন সাহা (৭৩) নাবালিকার উপর যৌন নির্যাতন চালাতেন। পাশাপাশি গত সাত-আট দিন ধরে সৎ বাবা শুভঙ্কর সাহা (৪৬)-ও তাকে ধর্ষণ করার অভিযোগও উঠেছে। এছাড়াও ভয় ও মানসিক চাপে এতদিন কাউকে কিছু বলতে পারেনি ওই ছাত্রী। প্রতিদিন নিজের বাড়িতেই নির্যাতনের শিকার হলেও মুখ খুলতে পারেনি সে। সম্প্রতি স্কুলে গিয়ে তার আচরণে পরিবর্তন লক্ষ্য করেন শিক্ষিকেরা। প্রথমে শারীরিক অসুস্থতার কথা বললেও পরে শিক্ষিকাদের প্রশ্নের মুখে কান্নায় ভেঙে পড়ে ছাত্রী। এরপর গোটা ঘটনার কথা খুলে বলে। স্কুল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে হাবরা থানায় খবর দেয়। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। দ্রুত অভিযানে সৎ বাবা শুভঙ্কর সাহাকে জাইগাছির বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে হাবরা সুপার মার্কেট এলাকা থেকে ধরা হয় সৎ দাদু রবিন সাহাকে।

আরও পড়ুনঃ স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন, গোটা শরীরে অ্যাসিড ঢালল দুষ্কৃতীরা

পুলিশ জানিয়েছে, ওই নাবালিকার বাবা পেশায় দর্জির কাজ করেন। রবিনের জাইগাছি এলাকায় একটি পোশাকের দোকান রয়েছে। তদন্তে নেমে পুলিশ নির্যাতিতার মাকেও জিজ্ঞাসাবাদ করে। অভিযোগ, মেয়ের উপর অত্যাচারের কথা জানার পরও তিনি কোনও পদক্ষেপ নেননি। সেই অভিযোগের ভিত্তিতেই তাকেও গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে পকসো-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার তিন অভিযুক্তকেই বারাসত আদালতে তোলা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে ।

একঘেয়ে সস নয়, কাবাব-পকোড়ার স্বাদ বাড়াতে ঘরেই বানিয়ে ফেলুন ৫ দুর্দান্ত চাটনি

স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন, গোটা শরীরে অ্যাসিড ঢালল দুষ্কৃতীরা

চাকরি বিক্রির বিনিময়ে ২০ কোটি তুলেছিলেন সুজিত! সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি ইডির

নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২৫ বছর বয়সী ভারতীয় তরুণীর

বৃষ্টির দিনে জমে যাবে সন্ধ্যা, বানিয়ে ফেলুন মুচমুচে এঁচোড়ের কাবাব

স্বস্তি মমতার! ফ্রিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল, জানাল হাইকোর্ট

কবে ‘যোগিনী’ একাদশী, জানুন উপবাস পালনের নিয়ম-কানুন, পুজোর শুভ সময়…

নিষেধাজ্ঞার আশঙ্কা নিয়েই কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে ফ্রান্স

হাসপাতালে বন্ধ হবে ‘দালালরাজ’, স্বাস্থ্য ভবন থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বারুইপুরে প্রভাস মণ্ডলের এনকাউন্টার কাণ্ডের তদন্তে সিআইডি

ইরানের চাবাহার বন্দরে বড়সড় হামলা চালাল মার্কিন সেনা

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮১১, এখনও চলছে উদ্ধার কাজ

‘বুদ্ধিজীবীরা সমাজবিরোধী, এদের মাথায় ডিম ছুড়ুন’, নিদান দিলীপ ঘোষের

মহার্ঘ এলপিজি, তার মাঝেই নদীতে ভেসে গেলে তিন হাজার গ্যাসের সিলিন্ডার!