স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন, গোটা শরীরে অ্যাসিড ঢালল দুষ্কৃতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যবসায়িক শত্রুতার জেরে স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন! মৃত্যু নিশ্চিত করতে শরীরে অ্যাসিড ঢেলে দিল দুষ্কৃতীরা। এমনই হাড়হিম করা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটায়। নিহত স্বর্ণ ব্যবসায়ীর নাম বিকাশ দাস (৪৯)।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল, বুধবার রাতে দেরিতে দোকান বন্ধের কথা ছিল বিকাশবাবুর। কারণ এক ব্যক্তি বন্ধক রাখা সোনার গয়না ছাড়াতে আসবেন বলে তাঁকে জানিয়েছিলেন। সেই ব্যক্তির অপেক্ষাতেই দোকানে বসেছিলেন তিনি। রাত প্রায় পৌনে ১১টা নাগাদ স্থানীয় এক ব্যবসায়ীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা দোকানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বিকাশবাবু। গোটা গা পুড়ে গিয়েছে অ্যাসিডের জেরে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, ব্যবসায়িক শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করতে মাথায় ধারালো অস্ত্রের একাধিক কোপ মারার পর শরীরে অ্যাসিড ঢেলে দেওয়া হয় বলেও অভিযোগ। নিহত স্বর্ণ ব্য়বসায়ীর পরিবারের আরও অভিযোগ, দুষ্কৃতীরা দোকান থেকে সোনার গহনা এবং প্রায় তিন লক্ষ টাকা নগদ লুট করে নিয়ে পালিয়েছে।

আরও পডুন: নিউটাউনে আদানিদের হাসপাতালে গরিবদের জন্য ১০০০ বেড, ঘোষণা শুভেন্দুর

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সঙ্গে নিহত ব্যবসায়ীর মোবাইল ফোনের কল লিস্টও খতিয়ে দেখা হচ্ছে। গোটা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এমনকি যে ব্যক্তির রাতে ওই স্বর্ণ ব্যবসায়ীর কাছে আসার কথা ছিল তাঁর খোঁজও চালানো হচ্ছে।  

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়