নবান্নে শুভেন্দু সাক্ষাতে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, রাজ্যে বিপুল বিনিয়োগের আশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্য বাংলায় শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করা। বাংলায় শিল্পের মরা গাঙে জোয়ার আনতে বদ্ধপরিকর বিজেপি সরকার। তাই পালাবদলের পর দেশের সমস্ত শিল্পপতিদের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল তারা ক্ষমতাতে এলে বাংলায় শিল্পের জোয়ার আনবেন। কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সেই প্রতিশ্রুতি মতোই প্রয়াস করছে শুভেন্দু সরকার। রাজ্যে বিনিয়োগের জন্য ইতিমধ্যেই একগুচ্ছ প্রস্তাব দিয়েছে জাপানি সংস্থা মিৎসুবিশি, অশোক টোডি ও আদানি গোষ্ঠী। নবান্নে সেই বিষয়ে এসে ওই শিল্পসংস্থার প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে করে গিয়েছেন বৈঠকও। এবার রাজ্যে আরও বিনিয়োগের জন্য আজ, বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা।

আরও পডুন: নিম্নচাপের জেরে কিছুক্ষণের মধ্যেই শহরে তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভিজবে দক্ষিণবঙ্গ

এদিন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রায় ঘন্টাখানেক বৈঠক করেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। রাজ্যে বিদ্যুৎ ক্ষেত্রে বিপুল বিনিয়োগ রয়েছে তাঁর। সূত্রের খবর, রাজ্যে আরও বেশি বিনিয়োগ করতে চায় গোয়েঙ্কা গোষ্ঠী। সেই ইচ্ছের কথা তিনি শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। তবে শুধুই বিদ্যুৎ নয় অন্য কোনও সেক্টরে এবার বিনিয়োগের কথা ভাবছেন সঞ্জীব গোয়েঙ্কা। সূত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, বাংলায় শিল্পবান্ধব পরিবেশের দিকে নজর রাখছেন তিনি। এই মুহূর্তে বিনিয়োগের ভাল পরিসর রয়েছে বাংলায়। তাই বিদ্যুৎক্ষেত্র ছাড়াও অন্যান্য সেক্টরে আরও বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে গোয়েঙ্কা গোষ্ঠীর। এই বিষয়ে রাজ্য সরকারের সাহায্য চেয়েছেন তিনি। নবান্ন সূত্রে খবর, সঞ্জীব গোয়েঙ্কাকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

সিগারেট কিনতেই ফাঁস জাল নোটের কারবার! ফের পুলিশের জালে MBA পাশ যুবক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাজদিয়া গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

তারেকের নির্লজ্জ স্বজনপোষণ, রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে বসালেন শ্যালিকাকে

আজ রাতের মহাযুদ্ধে প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি দুই প্রিয় বন্ধু

নিম্নচাপের জেরে কিছুক্ষণের মধ্যেই শহরে তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভিজবে দক্ষিণবঙ্গ

২৫ দিনে টাকা দ্বিগুণের লোভ! কয়েক কোটি হাতানোর অভিযোগে গ্রেফতার স্বামী-স্ত্রী সহ ৬ জন

ফিফা সভাপতি জিয়ার বিরুদ্ধে বাংলাদেশের থানায় অভিযোগ দায়ের, কোন অপরাধে?

তন্ত্রসাধনার আড়ালে যৌন নির্যাতন! তান্ত্রিকের লালসার শিকার তরুণী

নবান্নে শুভেন্দু সাক্ষাতে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, রাজ্যে বিপুল বিনিয়োগের আশ্বাস

স্বস্তি মমতার! ফ্রিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল, জানাল হাইকোর্ট

হাসপাতালে বন্ধ হবে ‘দালালরাজ’, স্বাস্থ্য ভবন থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ফরাসি পর্যটকের কাছ থেকে ভাড়া বাবদ ৫০০ টাকার জায়গায় ৫০ ইউরো হাতিয়ে নিল ট্যাক্সিচালক

বন্যার জলে সমুদ্র খামার, মওকা বুঝে দলবেঁধে পালাল ৯০০ ভয়ঙ্কর সাপ

গভীর রাতে গৃহবধূকে একা পেয়ে যা করলেন তৃণমূল নেতা… কড়া পদক্ষেপ পুলিশের