নিম্নচাপের জেরে কিছুক্ষণের মধ্যেই শহরে তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভিজবে দক্ষিণবঙ্গ

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার (১০ জুলাই) বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। একই সঙ্গে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (১০ জুলাই) দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে। উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য রয়েছে হলুদ সতর্কতা। আগামী সপ্তাহেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। 

আরও পড়ুন: ফিফা সভাপতি জিয়ার বিরুদ্ধে বাংলাদেশের থানায় অভিযোগ দায়ের, কোন অপরাধে?

মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার আকাশ বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা। দিনভর মেঘলা আবহাওয়ার সঙ্গে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টিও হতে পারে। তবে বৃষ্টির বিরতিতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হতে পারে। এদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ৯ জুলাই দেশের সমস্ত অংশে পৌঁছে গিয়েছে। এর জেরেই আগামী কয়েকদিন দেশের পূর্বাঞ্চল, বিশেষ করে পশ্চিমবঙ্গে বর্ষার প্রভাব আরও জোরালো হতে পারে।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া