বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: অখ্য়াত এনসিপিআই-তে কোনও দ্বন্দ্ব চলছে? বেশ কয়েকদিন ধরে তেমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে। তৃণমূল ছেড়ে গত জুন মাসেই এনসিপিআইতে যোগ দিয়েছিলেন কুড়ি জন সাংসদ। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে ঘাসফুল শিবির ছাড়েন শতাব্দী রায়, কাকলি ঘোষ দোস্তিদাররা। তারপরেই তাঁদের এনসিপিআই-তে যাত্রা শুরু হয়। যদিও সেই দলের হয়ে কোনও কর্মসূচি এখনও অবধি করতে দেখা যায়নি তৃণমূলত্যাগী সাংসদদের। উল্টে গত মঙ্গলবার বারুইপুরের সূর্যপুরে গিয়ে সায়নী ঘোষ-কাকলিরা বলেন তাঁদের মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। তারপরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। তাহলে কী এনসিপিআই-য়ের সঙ্গে মধুচন্দ্রিমা পর্ব শেষ? এবার বিজেপিতে যোগদানের পালা? সেই জল্পনার মাঝেই আজ, বৃহস্পতিবার দেখা গেল ভিন্ন চিত্র। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আচমকাই দেখা করতে যান এনসিপিআই-য়ের দুই সাংসদ ইউসুফ পাঠান ও শতাব্দী রায়।

আরও পডুন: ফের স্কুলের মধ্যে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু, শরীরচর্চার শিক্ষককে মারধর অভিভাবকদের

তাঁদের সেই নবান্নে যাওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা। শতাব্দী-ইউসুফদের শুভেন্দু সাক্ষাৎকে ঘিরে রাজ্য রাজনীতিতে বাড়ছে জল্পনা। তবে কী এনসিপিআই-ও ছেড়ে দেবেন তাঁরা? যদিও এই বিষয়ে মুখ খোলেননি দুই এনসিপিআই সাংসদ। নবান্ন সূত্রে খবর, নিজেদের সংসদীয় এলাকার উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁরা। শতাব্দী বীরভূমের ও ইউসুফ বহরমপুরের সাংসদ, তাঁদের সংসদীয় এলাকায় কাজের জন্যই শুভেন্দুর দরবারে গিয়েছেন দুই তৃণমূলত্যাগী সাংসদ। সঙ্গে বর্ষায় মুর্শিদাবাদের বন্যা পরিস্থিতি নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন বহরমপুরের সাংসদ। এমনটাই নবান্ন সূত্রে খবর।

‘শুধু প্রাপ্তবয়স্করাই দেখতে পারবে’, সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল বিজয়ের ‘জন নয়গান’

ফের স্কুলের মধ্যে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু, শরীরচর্চার শিক্ষককে মারধর অভিভাবকদের

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত

সপ্তাহান্তে বড় ভোগান্তির আশঙ্কা! টানা ৩ দিন বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল

১৪ অগস্টে মুক্তি পাচ্ছে না দেবের ছবি ‘অ্যাম্বুল্যান্স দাদা’, প্রেক্ষাগৃহে একাই রাজ করবেন ‘বিপ্লবী’ জিৎ

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

নবান্নে শুভেন্দু সাক্ষাতে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, রাজ্যে বিপুল বিনিয়োগের আশ্বাস

তারেকের নির্লজ্জ স্বজনপোষণ, রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে বসালেন শ্যালিকাকে

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৫ দিনে টাকা দ্বিগুণের লোভ! কয়েক কোটি হাতানোর অভিযোগে গ্রেফতার স্বামী-স্ত্রী সহ ৬ জন

ফরাসি পর্যটকের কাছ থেকে ভাড়া বাবদ ৫০০ টাকার জায়গায় ৫০ ইউরো হাতিয়ে নিল ট্যাক্সিচালক