আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষা‍ৎ করতে নবান্নে পৌঁছেছেন অভিনেতা প্রসেনজি‍ৎ চট্টোপাধ্যায়। আর তাতেই টলিউডের অন্যতম নায়ক-প্রযোজকের বিজেপিতে নাম লেখানোর জল্পনা আরও জোরদার হয়েছে। সূত্রের খবর, ‘আসন্ন রাজ্যসভার উপনির্বাচনে পদ্ম শিবিরের হয়ে ভোটে লড়তে পারেন বিজেপি পরিবারের সন্তান প্রসেনজি‍ৎ।’ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিছু বলেন কিনা, সে দিকেই নজর রাজনৈতিক মহলের। প্রসেনজি‍ৎ চট্টোপাধ্যায় যখন নবান্নে হাজির হয়েছেন, ঠিক তখনই সল্টলেকে বিজেপির দলীয় কার্যালয়ে পৌঁছে গিয়েছেন তৃণমূল-ত্যাগী তিন রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক। তিনজনেই পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন। এর মধ্যে সুখেন্দুশেখর ও প্রকাশচিককে রাজ্যসভার দুই আসনে প্রার্থী করার জল্পনা শুরু হয়েছে। সুস্মিতাকে অসমে লোকসভা আসনের উপনির্বাচনে প্রার্থী করা হবে বলে জানা গিয়েছে।

বরাবরই বিজেপি-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রসেনজি‍ৎ চট্টোপাধ্যায়। বাবা বিশ্বজি‍ৎ চট্টোপাধ্যায় বিজেপি পরিবারের সদস্য। সম্প্রতি ‘পদ্মশ্রী’ পুরস্কারও পেয়েছেন অভিনেতা। বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। ওই বৈঠকের পরেই জল্পনা শুরু হয়েছিল, বিজেপিতে নাম লেখাতে পারেন বিশ্বজি‍ৎ পুত্র। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। বরাবর অঙ্ক কষে চলা প্রসেনজি‍ৎ রাজনীতিতে নেমে কোনও ঝুঁকি নিতে রাজি হননি। তবে জমানা বদলের পরে সেই ঝুঁকির অঙ্ক আর থাকছে না। পদ্মশ্রী পুরস্কার নেওয়ার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন, তাতে আপ্লুত হয়েছিলেন প্রসেনজি‍ৎ। প্রধানমন্ত্রীর ওই আন্তরিকতায় নিজের মুগ্ধতার কথাও জানিয়েছিলেন। সূত্রের খবর, বাংলা চলচ্চিত্র জগতে নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করতে বিশ্বজি‍ৎ-পুত্রকে দলে টানতে চাইছেন পদ্ম নেতারা। গত ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ধেয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে বালিগঞ্জে প্রসেনজিতের বাড়ি পৌঁছে যান তিনি। ছিলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক ও বিজেপি নেত্রী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ও।  ওই বৈঠক ঘিরেই শুরু হয় জোর চর্চা।

এদিন সকালেই নির্বাচন কমিশনের তরফে রাজ্যে শূন্য হওয়া তিন রাজ্যসভা আসনে উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তৃণমূলের হয়ে নির্বাচিত সুখেন্দুশেখর রায়, কোয়েল মল্লিক ও সুস্মিতা দেবের পদত্যাগের ফলেই ওই তিন আসন শূন্য হয়েছে। আগামী ২৪ জুলাই ভোট নেওয়া হবে। ১৪ জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বিধানসভায় বিজেপির যে শক্তি তাতে তিন আসনেই জয় নিশ্চিত। পদ্ম শিবিরের হয়ে কারা রাজ্যসভার তিন আসনে প্রার্থী হবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ