পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মধ্যপ্রাচ্য সঙ্কটের কুফল। জ্বালানির দামবৃদ্ধির কারণে দীর্ঘ ১৬ মাস বাদে খুচরো মুদ্রাস্ফীতি চার শতাংশের গণ্ডি ছাড়িয়েছে। জুন মাসে খুচরো খুচরো মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ৪.৩৮ শতাংশ। আর নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের (চাল-ডাল-তেল-আটা) দাম বেড়েছে ৫.৩২ শতাংশ। যেখানে মে মাসে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি হয়েছিল ৪.৭৮ শতাংশ। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এবার কি আম আদমির পাতে টান পড়তে চলেছে?

মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকা সঙ্ঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ে অস্থিরতা চলছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো ইতিমধ্যে্ই বেশ কয়েকবার জ্বালানির দাম বৃদ্ধি করেছে। আর তার প্রভাব পড়েছে পণ্য পরিবহণের ক্ষেত্রে (বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য)। যার ফলে শাক-সবজি, ডাল, চিনি এবং দানা শস্যের দর উল্লেখযোগ্য বেড়েছে। সোমবার (১৩ জুলাই) পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের (MoSPI) তরফে তথ্য অনুযায়ী, দেশে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি মে মাসের তুলনায় জুন মাসে অনেকটাই বেড়েছে।

মে মাসে যেখানে মূল্যস্ফীতি বা খাদ্যপণ্যের দাম বৃদ্ধি ছিল ৪ দশমিক ৩৮ শতাংশ, তা মে মাসে ৫.৩২%-এ দাঁড়িয়েছে। ভোক্তা মূল্য সূচক (কনজিউমার প্রাইস ইনডেক্স বা সিপিআই) অনুযায়ী, জুন মাসে সামগ্রিক মূল্যস্ফীতির হার ছিল ৪.৩৮%, যা মে মাসের ৩.৯৩%-এর চেয়ে বেশি। চলতি বছরে প্রতি মাসেই মূল্যস্ফীতি বেড়েছে। দীর্ঘ ১৬ মাস বাদে মূল্যস্ফীতি ৪ শতাংশ ছাড়িয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের তরফে অবশ্য মূল্যবৃদ্ধির পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। তবে গড় মূদ্রাস্ফীতি ৪.২ শতাংশ হতে পারে বলে আভাস দেওয়া হয়েছিল। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে চাল-ডাল-ভোজ্য তেল ও দানা শস্যের দাম যেভাবে ঊর্ধ্বমুখী তাতে আম আদমির পাতে টান পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে।’

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা