কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল দলে চোট-আঘাত সামলানো থেকে শুরু করে খেলোয়াড়দের দ্রুত মাঠে ফেরানোর দায়িত্ব থাকে সাধারণত স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞদের ওপরই থাকে। তবে সেনেগাল জাতীয় ফুটবল দলের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা সত্যি চমকে দেওয়ার মতো। টানা ১০ বছর ধরে একজন ভুয়ো চিকিৎসক নাকি খেলোয়াড়দের চিকিৎসা করেছেন। এই খবর সামনে আসতেই শুরু হয়েছে প্রবল বিতর্ক।     

সেনেগাল ফুটবল ফেডারেশনের সভাপতি আবদুলায়ে ফাল জানিয়েছেন, গত প্রায় এক দশক ধরে জাতীয় দলের প্রধান চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করা ডা. ফেডিয়র মূলত একজন স্ত্রীরোগ ও প্রসূতিবিদ (গাইনোকোলজিস্ট ও অবস্টেট্রিশিয়ান)। তাঁর দাবি, জাতীয় দলের খেলোয়াড়দের চিকিৎসা করার জন্য ওই চিকিৎসকের  প্রয়োজনীয়   যোগ্যতা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। 

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ খেলায় মেতেছেন নেইমার

এক সংবাদ সম্মেলনে আবদুলায়ে ফাল জানান, জাতীয় দলের মেডিকেল কাঠামো পর্যালোচনার সময় তারা বিষয়টি জানতে পারেন। তার  মতে,  খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তার প্রশ্নে ফেডারেশন কোনো ধরনের আপস করতে চায় না। তিনি আরও জানান, কয়েকজন ফুটবলারের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়ায় বোঝা  গিয়েছে যে তারা চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে পুরোপুরি স্বস্তিতে ছিলেন না। তাঁর কথায়, ‘খেলোয়াড়দের কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি, তাতে তারা তার চিকিৎসা পদ্ধতিতে পুরোপুরি স্বস্তি বোধ করত না। খেলোয়াড়দের স্বাস্থ্যই সবার আগে, তাই এমন ব্যবস্থা দরকার ছিল যাতে তারা নিশ্চিন্ত থাকতে পারে।’  ডা. ফেডিয়র দীর্ঘদিন ধরে সেনেগাল দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে আমেরিকা, মেক্সিকো ও কানাডা সফরকারী  দলের অংশ ছিলেন।  এবার হঠাৎ করে তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় ফুটবলমহলে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। 
 

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি