বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ খেলায় মেতেছেন নেইমার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া তারকারা কী করছেন, কোথায় সময় কাটাচ্ছেন বা কীভাবে নিজেদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনছেন এসব নিয়েই কৌতূহল থাকে ফুটবল প্রেমীদের।   নেইমারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর মন ভেঙেছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। বিশ্বের প্রতিটি ফুটবলারের মতোই তারও সবচেয়ে বড় স্বপ্ন ছিল দেশের জার্সিতে বিশ্বকাপ জেতা। কিন্তু সেই স্বপ্ন এবারও অপূর্ণ থেকে যাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশায় ডুবে আছেন ৩৪ বছর বয়সী এই তারকা। সেই হতাশা কাটাতে তিনি পাড়ি দিয়েছেন আমেরিকার লাস ভেগাসে। তবে ফুটবল নয়, এবার মন ভাল করতে বিশেষ খেলায় মেতেছেন নেইমার।

মাঠের ব্যর্থতার পর মন ভালো করতে নেইমার বেছে নিয়েছিলেন নিজের অন্যতম প্রিয় খেলা পোকারকে। কিন্তু ভাগ্য সেখানেও সহায় হয়নি। লাস ভেগাসে অনুষ্ঠিত বিশ্ব বিখ্যাত ওয়ার্ল্ড সিরিজ অব পোকার (WSOP) ২০২৬-এর মূল আসরে অংশ নিয়েও খুব বেশি দূর এগোতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফুটবলার। ফক্স স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ১০ হাজার ডলার বাই-ইনের ইভেন্টে অংশ নিয়েছিলেন নেইমার। তবে এবার শুরুতেই বিদায় নিতে হয়েছে তাঁকে গত বছরের তুলনায় তাঁর জন্য এটা বড় ধাক্কা। কারণ ২০২৫ সালে একই প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনাল টেবিল পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তিনি। ফলে এবারের ফলাফল স্বাভাবিকভাবেই নেইমারকে হতাশ করেছে।

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

আয়োজক সংস্থাও সামাজিক মাধ্যমে নেইমারকে স্বাগত জানিয়ে একটি পোস্ট করে। সেখানে তারা লিখেছে, ‘ওয়ার্ল্ড সিরিজ অব পোকার ২০২৬-এ স্বাগত নেইমার। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় নেওয়ার প্রায় এক সপ্তাহ পর ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার ১০ হাজার ডলারের সিক্স-ম্যাক্স টুর্নামেন্টে অংশ নিয়েছেন।’ অনেকেই বলছেন, নিজের অন্যতম প্রিয় শখ পোকার খেলায় অংশ নিয়ে কিছুটা আনন্দ খুঁজতে চেয়েছেন নেইমার।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ