কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: জোর ধাক্কা খেলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। গত বছর কারুরে পদপিষ্টের ঘটনায় মৃতদের নিকট আত্মীয়দের সরকারি চাকরি দেওয়ার বিষয়ে বিজয়ের সরকারের নেওয়া সিদ্ধান্তকে সোমবার (২৭ জুলাই) খারিজ করে দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। রায় দিতে গিয়ে বিচারপতিরা জানিয়েছেন, ‘কারুরে পদদলিত হয়ে নিহতদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ (সমতার অধিকার) এবং ১৬ নম্বর অনুচ্ছেদের (সরকারি চাকরিতে সমান সুযোগ) লঙ্ঘন।’ বিচারপতিরা তাঁদের পর্যবেক্ষণে বলেছেন, ‘এই পদক্ষেপ অন্যদের জন্যও চাকরির দাবি জানানোর পথ প্রশস্ত করবে।’

গত বছরের ২৭ সেপ্টেম্বর কারুরে তামিলগা ভেত্রি কাঝাগামের (টিভিকে) সভায় হাজির ছিলেন দলের প্রতিষ্ঠাতা তথা দক্ষিণের সুপারস্টার জোসেফ বিজয়। নায়ককে একপলক দেখার জন্য সভায় ভিড় উপচে পড়েছিল। বিজয়ের ভাষণ চলাকালীন হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে। পদদলিত হয়ে শিশুসহ ৪১ জন প্রাণ হারান। আহত হন শতাধিক। পুলিশের অভিযোগ ছিল, বিজয়ের দেরিতে পৌঁছানোর কারণে ভিড়ের মাত্রা বেড়েছিল। তাছাড়া সভার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হয়নি। যদিও টিভিকে ওই অভিযোগ প্রত্যাখ্যান করে পুলিশের ব্যর্থতাকে দায়ী করে এবং ডিএমকে-র প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলে। ২০২৫ সালের অক্টোবরে জনস্বার্থ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট কারুরে পদদলিতের ঘটনার তদন্তভার রাজ্যের বিশেষ তদন্তকারী দল (SIT)-এর হাত থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)-র কাছে হস্তান্তর করে।

চলতি মাসের শুরুতেই মুখ্যমন্ত্রী বিজয় পদদলিত হয়ে প্রাণ হারানোদের পরিবারের ৩২ জন সদস্যের হাতে বিশেষ বিবেচনায় চাকরির নিয়োগপত্র তুলে দেন। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। এদিন বিচারপতি সিভি কার্তিকেয়ন ও বিচারপতি আর শক্তিভেলের ডিভিশন বেঞ্চ বিজয়ের নেতৃত্বাধীন সরকারের নেওয়া সিদ্ধান্ত বাতিল করে দেন। পর্যবেক্ষণ মন্তব্যে বিচারপতিরা বলেছেন, ‘সরকারি চাকরি যোগ্যতার নিরিখে পাওয়া উচিত। কোনও ক্ষতিপূরণ হিসেবে নয়।’

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

রথের উপর জুতো পরে দাঁড়িয়ে রিলস ভিডিও শুট, গ্রেফতার বর্ধমানের যুবক

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী