এক বছর আগেই মৃত্যু, ঘরের ভেতর থেকে উদ্ধার মহিলার কঙ্কাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বেঙ্গালুরুতে বাড়ির ভিতর থেকে উদ্ধার হল এক মহিলার কঙ্কাল। পুলিশের প্রাথমিক অনুমান, প্রায় এক বছর আগে তাঁর মৃত্যু হয়েছিল। এত দিন ধরে বাড়ির ভিতরেই পড়ে ছিল দেহ। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বেঙ্গালুরুর বাগালাগুন্তে এলাকার হাভানুর লে-আউটে।

সূত্রের খবর , মৃতার নাম দক্ষায়িনী। বয়স ৫২ বছর। ওই বাড়িতে একাই থাকতেন তিনি। বেশ কিছু দিন ধরে তাঁকে দেখা যাচ্ছিল না বলে জানা গিয়েছে। তবে দীর্ঘ সময় বাড়ির ভিতরে তাঁর দেহ পড়ে থাকার বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, স্বামী এবং ছেলের মৃত্যুর পর মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন দক্ষায়িনী। প্রায় ১০ বছর আগে তাঁর স্বামী উমেশের মৃত্যু হয়। এর পর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তাঁর ছেলেও। পর পর দুই ঘনিষ্ঠজনকে হারানোর পর থেকেই তিনি একাকী হয়ে পড়েছিলেন বলে স্থানীয় সূত্রে খবর।

আরও পড়ুনঃ রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

পুলিশের অনুমান, প্রায় এক বছর আগেই কোনও এক সময়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। কিন্তু দীর্ঘ সময় ধরে বাড়িতে কেউ না আসায় বিষয়টি কারও নজরে পড়েনি। দক্ষায়িনীর মেয়ে ও জামাইও ওই সময়ের মধ্যে বাড়িতে আসেননি বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত বাড়ির ভিতর থেকে কঙ্কাল উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগালাগুন্তে থানার পুলিশ। বাড়িতে তল্লাশি চালিয়ে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। কী ভাবে মৃত্যু হয়েছিল দক্ষায়িনীর? স্বাভাবিক মৃত্যু, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

নয়াদিল্লির আইআইটি’র সমাবর্তনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা