রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার পদক্ষেপে চাপ বাড়ল ভারতের। রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। বিশেষ করে তেল কেনে যে দেশগুলি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিলে পাস হল মার্কিন সেনেটে। রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা জারি ও তাদের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিল পাস হয়েছে সেনেটে। গতকাল, শুক্রবার (স্থানীয় সময়) মার্কিন সেনেটে ৮৬-১১ ভোটে পাস হয়েছে বিল। যার ফলে রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য ভারত-চীন সহ পাঁচটি দেশের পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। মার্কিন সেনেটের দাবি, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ায় আর্থিক সুবিধা হয়েছে তাদের। সেই কারণেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মতো অপরাধা চালিয়ে যেতে সুবিধা হয়েছে মস্কোর। ভারত সহ একাধিক দেশ রাশিয়ার থেকে তেল কেনায় তাদের অর্থনৈতিক কাঠামো মজবুত হয়েছে। সেই অর্থের উপর ভর করেই টানা প্রায় পাঁচ বছর যুদ্ধ চালিয়ে যাচ্ছে মস্কো। তাই ক্রেমলিন সহ তাদের বন্ধু দেশগুলির উপর শাস্তির খাড়া হিসেবে এই পদক্ষেপ নিয়েছে আমেরিকার সেনেট। যার ফলে জোর ধাক্কা খেতে চলেছে ভারত।

আরও পডুন: ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশান রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬ নামের বিলটি পাস হয়েছে। যাকে কেন্দ্র করে গোটা বিশ্বে আলোড়ন পড়ে গিয়েছে। এই বিলটি পাস হয়ে যাওয়ায় এবার আর ভারত-সহ পাঁচটি দেশের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাতে পারবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেনেটে বিলটি পাস হলেও এবার তাতে অনুমতি দেবে মার্কিন সংসদের প্রতিনিধি পরিষদ। আগামী ৩১ আগস্টের অধিবেশনে সেই বিলটি নিয়ে সিদ্ধান্তের কথা জানাবে মার্কিন সংসদের প্রতিনিধি পরিষদ। তাতে সম্মতি মিললেই ভারতের জন্য দুঃসংবাদ আসবে। বর্তমানে চীন, ভারত, আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়া রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানিকরা শীর্ষ পাঁচটি দেশ। আমেরিকার নতুন বিলের জেরে এই দেশগুলির উপর ১০০ শতাংশ শুল্ক চাপবে। যার সরাসরি প্রভাব পড়বে দেশের বাজারগুলিতে। রাশিয়া-সংক্রান্ত পদক্ষেপগুলির পাশাপাশি, এই বিলটি ১৯৯৬ সালের ‘ইরান স্যাংশনস অ্যাক্ট’ (ইরান নিষেধাজ্ঞা আইন)-এর মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বৃদ্ধি করেছে। এই আইনটি ইরানের জ্বালানি খাতে বিনিয়োগকারী কোম্পানিগুলিকে শাস্তির আওতায় আনবে।

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানি কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল