সেবাশ্রয় কাণ্ডে এবার তলব অভিষেক ঘনিষ্ঠ চিকিৎসককে, বুধবার হাজিরার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: সেবাশ্রয় কাণ্ডে এবার তলব করা হল চিকিৎসক রাজীব বিশ্বাসকে। আগামী বুধবার দুপুরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে তদন্তকারী সংস্থা। সেবাশ্রয় ক্যাম্পের জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী জোগাড়ে তাঁর ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, একসময় তিনি ডায়মন্ড হারবার হাসপাতালের আরএমও পদে ছিলেন। বর্তমানে তিনি হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী।

তদন্তকারীদের দাবি, সেবাশ্রয় শিবিরের জন্য বিভিন্ন ধরনের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংগ্রহের ক্ষেত্রে রাজীবের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জুনিয়র ডাক্তার এবং মেডিক্যাল পড়ুয়া ছাড়াও আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসকদের শিবিরে যুক্ত করার বিষয়েও তাঁর ভূমিকা ছিল কি না, তা জানার চেষ্টা করা হবে। পুলিশ সূত্রে খবর, সেবাশ্রয় সংক্রান্ত তদন্তে রাজীব বিশ্বাসের ভূমিকা সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে। সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

রাজীব বিশ্বাস তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত। নির্বাচনী প্রচারেও রাজীবের প্রশংসা করতে দেখা গিয়েছিল অভিষেককে। গত ২৭ এপ্রিল হরিণঘাটায় প্রচারে গিয়ে রাজীব সম্পর্কে অভিষেক বলেছিলেন, ‘রাজীব আমার ঘরের ছেলে’। সেই মন্তব্যও রাজনৈতিক মহলে চর্চা তৈরি করেছিল। এবার সেবাশ্রয় মামলায় তদন্তকারীদের তলবের মুখে রাজীব। আগামী বুধবার দুপুরে তাঁকে হাজির হতে বলা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে কী তথ্য পাওয়া যায়, এখন সেদিকেই নজর রয়েছে।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া