শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি দখলের অভিযোগ নিয়ে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের দ্বারস্থ হলেন শিলিগুড়ির এক মহিলা। তার অভিযোগের নিশানায় বিজেপি জেলা নেতৃত্বের এক নেতা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি নেতা নান্টু পাল। বিষয়টি শুনে মন্ত্রী জানিয়েছেন, আইন মেনেই নিরপেক্ষ পদক্ষেপ করা হবে।

শিলিগুড়ির বাসিন্দা দ্বীপান্বিতা পালের দাবি, তাঁর শ্বশুরের নামে একটি জমি ছিল। ওই জমি বন্ধক রেখে একটি ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া হয়েছিল। শ্বশুরের মৃত্যুর পর পরিবারের সদস্যরাই সেই ঋণ পরিশোধ করেন। অভিযোগ, কয়েক দিন আগে বিজেপি নেতা নান্টু পাল ওই জমির মালিকানা নিয়ে দাবি তোলেন। শুধু তাই নয়, জমি নিয়ে থানায় অভিযোগও করেন তিনি। দ্বীপান্বিতার দাবি, এরপর জমিটির গেটে থাকা তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন নান্টু পাল। দ্বীপান্বিতার আরও দাবি, নান্টু পাল ১৯৯৯ সালের একটি বায়নাপত্র দেখাচ্ছেন। কিন্তু জমি বিক্রির বৈধ রেজিস্ট্রি দলিল দেখাতে পারেননি। এত বছর আগে করা বায়নাপত্রের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আরও পড়ুন: মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছোড়ার অভিযোগ, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নানটু পাল। তাঁর দাবি, ১৯৯৯ সালে তাঁর মায়ের সঙ্গে ওই পরিবারের জমি কেনাবেচার চুক্তি হয়েছিল। জমিটি তখন ব্যাঙ্কে বন্ধক থাকায় রেজিস্ট্রি করা সম্ভব হয়নি বলে দাবি তাঁর। নান্টুর বক্তব্য, ওই জমির সঙ্গেই তাঁর মায়ের পারিবারিক স্মৃতি জড়িয়ে রয়েছে। সেখানে তিনি একটি স্মৃতিসৌধ তৈরি করতে চান। প্রয়োজনে জমিটি বেশি দাম দিয়ে কিনতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন। তাঁর দাবি, জমি দখলের কোনও প্রশ্নই নেই। বরং ওই জমি অন্য কারও কাছে বিক্রির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এই বিষয়ে থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন বলেও দাবি নান্টুর। দুই পক্ষের বক্তব্য শোনার পর পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানান, ‘তাঁর কাছে অভিযোগ জমা পড়েছে। আইন মেনে নিরপেক্ষ পদক্ষেপ হবে।’

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?