টুলু-কাণ্ডে নয়া মোড়! রাতভোর তল্লাশিতে উদ্ধার একাধিক নথি, গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সিন্ডিকেটের শিকড়ের খোঁজে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে তাঁর ঘনিষ্ঠদের নাম। শান্তিনিকেতনের সোনাঝুরির কাছে সরকারডাঙার একটি বিশাল বাড়িতে তল্লাশি চালানোর পর তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন টুলুর ব্যবসায় ম্যানেজারের দায়িত্বে ছিলেন বলে তদন্তকারীদের দাবি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন রিপন মণ্ডল, রিয়াজুল ইসলাম ওরফে রাজ এবং শেখ নুর আলম। তদন্তকারীদের দাবি, তিনজনই টুলু মণ্ডলের পাথরের কারবারের সিন্ডিকেটের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। রিপন এবং রাজ টুলুর ব্যবসার বিভিন্ন কাজকর্ম সামলাতেন বলেও দাবি পুলিশের। আচমকাই সরকারডাঙার ওই বাড়িতে হানা দেয় পুলিশ। শুরু হয় দীর্ঘক্ষণ ধরে তল্লাশি। স্থানীয় সূত্রের দাবি, সোনাঝুরি জঙ্গলের পিছনে ওই বাড়িতে বেশ কিছুদিন ধরেই থাকছিলেন তিনজন। এলাকায় তাঁদের টুলু মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিতি ছিল। তল্লাশির পর বাড়ি থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুনঃ মঙ্গলে ফের ভবানী ভবনে হাজিরা অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের

তদন্তকারীদের দাবি, ওই বাড়ি থেকে বেশ কিছু অপরাধমূলক নথি উদ্ধার হয়েছে। সেই নথিতে টুলুর পাথরের ব্যবসার সঙ্গে যুক্ত আরও কারও নাম, যোগাযোগ বা আর্থিক লেনদেনের তথ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের সঙ্গে টুলুর যোগাযোগ কত দিনের, তাঁদের মধ্যে কী ধরনের আর্থিক লেনদেন হত এবং সিন্ডিকেটের কোন কোন কাজে তাঁরা যুক্ত ছিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।এখন টুলু মণ্ডলের পুরো নেটওয়ার্কের দিকে নজর তদন্তকারীদের। মঙ্গলবার ধৃত তিনজনকে আদালতে পেশ করা হবে। তবে রবিবারের অভিযানে কোনও গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

মাংসের চেনা পদে আসুক নতুন স্বাদ, বানিয়ে ফেলুন সুস্বাদু পোস্ত মুরগি

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা

নিয়োগ প্রক্রিয়ায় ফের জট! আপাতত স্থগিত মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশন

পার্ক ইনস্টিটিউশনে কী কারণে অসুস্থ হল পড়ুয়ারা? তদন্তে স্বাস্থ্য দফতর ও পুরসভার টিম

অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় ২৪ হাজার টাকা বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, মাথায় হাত গহনাপ্রেমীদের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘কোনও রহস্য লুকিয়ে রয়েছে’, অভিষেকের বিদেশযাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের

১৫ অগস্ট ঘিরে দিল্লিতে হাই অ্যালার্ট, ইন্ডিয়ান মুজাহিদিন ও আল কায়েদার ১৯ জঙ্গির পোস্টার জারি

সাতসকালেই ব্লু লাইনে সিগন্যালিং ত্রুটি, সমস্যায় নিত্যযাত্রীরা