‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধের সময়ে যখন বন্ধ ছিল হরমুজ প্রণালি। তেলবাহী জাহাজের যাতায়াত বন্ধ ছিল। ভারত সহ কোনও দেশেই তেল ও গ্যাসের সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। তখনও আমজনতাকে স্বস্তি দিয়ে সঙ্কটের মুখে পড়তে দেয়নি কেন্দ্রের মোদি সরকার। কিন্তু কংগ্রেস সহ দেশের বিরোধীদলগুলি সেই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি। এমনকি দেশবাসীকে ভয় দেখিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। আজ, শনিবার ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই কথাগুলিই বলেন। সঙ্গে জ্বালানি সঙ্কট নিয়ে দেশবাসীকে ভয় দেখানোর কথা বলায় বিরোধীদের কটাক্ষ করতেও ছা়ড়েনি প্রধানমন্ত্রী।

মোদি কটাক্ষের সুরে বলেছেন, ‘অনেকে বলছিলেন, যুদ্ধ হচ্ছে তাই গ্যাস পাবে না। পেট্রল পাম্পে তেল পাবে না। কিন্তু ভারত প্রস্তুত ছিল। করোনা থেকে জ্বালানি নিয়ে অপপ্রচার করেছে বিরোধীরা। তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ। কিন্তু যুদ্ধের পরিস্থিতিতে ভারতবাসীকে জ্বালানি সঙ্কট বুঝতে দেওয়া হয়নি। বিরোধীদের হাস্যকর রাজনীতির জবাব দিয়েছে বর্তমান সরকার। ভারত আগে তার সমুদ্র-অভ্যন্তরস্থ এলাকার ৯৮ শতাংশে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের উপর বিধিনিষেধ আরোপ করে রেখেছিল। বর্তমান সরকার এখন এই নীতি পরিবর্তন করেছে এবং অনুসন্ধানের জন্য সমুদ্র-অভ্যন্তরস্থ এলাকাগুলি উন্মুক্ত করে দিয়েছে। যার ফলে আগামী দিনে সমুদ্র থেকে বহু মূল্যবান সম্পদ পাওয়া যাবে। জ্বালানির সন্ধান পাওয়া যাবে। যা ভারতবাসীর কল্যাণেই লাগবে।’

আরও পডুন: বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

শক্তি উৎপাদন নিয়ে মোদি বলেছেন, ‘২০৪৭-এর মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে দেশ। আগামী দিনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে দেশে। নিজেদের স্বার্থ নিজেদের রক্ষা করতে হয়। অন্যের উপরে ভরসা করে দেশ গড়া যায় না।’

স্বাধীনতা দিবসে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন রুই মাছের ডিমের ভাপা

স্বাধীনতা দিবসে ঘরেই বানান তেরঙা পোলাও, রইল সম্পূর্ণ রেসিপি

ব্রাউনি খেলেই টাক মাথা ভরে যাবে চুলে, সহজেই বানিয়ে ফেলুন এই বিশেষ পদ

আমেরিকার মিশিগানে বন্দুকবাজের তাণ্ডবে হত ৫, পুলিশের গুলিতে খতম সন্দেহভাজন

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ

৮০ তম স্বাধীনতা দিবসে মোদির মাথায় লাল পাগড়ি, প্রতি বছর কেন বদলায় প্রধানমন্ত্রীর সাজ?

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র