বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: সাম্প্রদায়িক উস্কানি দেওয়া সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে নদিয়ার হোগলবেড়িয়া থানায় হাজিরা দিয়েছিলেন মহুয়া মৈত্র। সেই হাজিরা দিয়েই রাতে কৃষ্ণনগর সার্কিট হাউসে ওঠেন তিনি। আর সেখানেই ঘটে বিপত্তি। কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে অভিযোগ করেন, গতকাল, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে নদিয়ার অতিরিক্ত জেলাশাসক তাঁকে সার্কিট হাউসের ঘরটি খালি করতে বলেছেন। মহুয়া জানান যে, গতকাল, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি সার্কিট হাউসে প্রবেশ করেছিলেন এবং তাঁকে সেই নির্দিষ্ট ঘরটি বরাদ্দ করা হয়েছিল। নিয়মমাফিক তাঁকে ডিনার দেওয়া হয়। কিন্তু রাতে ৯টা ৪৫ মিনিট নাগাদ নদিয়ার অতিরিক্ত জেলাশাসক মহুয়াকে ফোন করে ঘর খালি করতে বলেন। যদিও ঘর খালি করার প্রকৃত কারণ জানানো হয়নি বলে অভিযোগ তৃণমূল সাংসদের।

মহুয়ার অভিযোগ, ঠিক সেই সময়ে সার্কিট হাউসের বাইরে জটলা করতে দেখা যায় একদল দুষ্কৃতীদের। তাঁরা কালীঘাটপন্থী তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। এইমত অবস্থায় নিজেকে অসহায় মনে করেন মহুয়া। কৃষ্ণনগরের সাংসদের অভিযোগ, ‘আমি ২০২৯ সাল পর্যন্ত সাংসদ নির্বাচিত। গতকাল লোকসভার অধিবেশন শেষ হয়েছে এবং আমি কৃষ্ণনগরের সার্কিট হাউসে রাত কাটাচ্ছি, যা সকল সাংসদের জন্য সরকারি আবাসন। একজন নারী সাংসদ হিসেবে নিজের নির্বাচনী এলাকার সার্কিট হাউসে রাত কাটানোর সময় রাত ৯টা ৪৭ মিনিটে অতিরিক্ত জেলা শাসকের কাছ থেকে ফোন পেলাম। আমাকে বলা হলো আমাকে ঘরটি ছেড়ে দিতে! ভাবুন একবার, কী ধৃষ্টতা।’ যদিও মহুয়ার অভিযোগের ভিত্তিতে নদিয় জেলা প্রশাসনের তরফে কিছুই জানানো হয়নি। যদিও তৃণমূল সাংসদ ছাড়বার পাত্রী নন। গোটা ঘটনা নিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে চিঠি দিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। 

আরও পডুন: ‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় মহুয়াকে থানায় হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মামলায় সুুপ্রিম কোর্টে গিয়েও রেহাই পাননি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তদন্তে সহযোগিতা করতে বলা হয় সাংসদকে। সেই মতো গতকাল, শুক্রবার দুপুর ২টো নাগাদ তিনি থানায় পৌঁছে যান বলে খবর। প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট ধরে পুলিশি জিজ্ঞাসাবাদ হয়। দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ থানা থেকে বেরিয়ে গিয়েছিলেন তৃণমূল সাংসদ। তারপরেই তিনি ওঠেন সার্কিট হাউসে। যেখানে রাতে ঘটে বিপত্তি।

কোমর থেকে খুলে পিস্তল গাড়িতে রেখেছিল বাবা, খেলতে গিয়ে মৃত্যু ৩ বছরের শিশুর

মা লক্ষ্মীর ভোগের প্রসাদে তৈরি করুন শাহি কেশর পিস্তা ফিরনি

রবি রাতেই ইরানের ‘খেলা শেষ’! ভয়ানক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

SIR-এ কোন সফ্টওয়্যারের ব্যবহার করা হয়েছিল? উত্তর দিতে নারাজ জ্ঞানেশের কমিশন

কোজাগরী লক্ষ্মীপুজোয় সস্তা রুপো, এক ধাক্কায় দাম কমল ১৬ হাজার টাকা

বাগদানের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩, দেহ উদ্ধারে ডাক পড়ল বুলডোজারের

জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কয়লাবোঝাই ট্রাকে ধাক্কা বাসের, মৃত ১

‘হবু পরিচালকদের মগজধোলাইয়ের চেষ্টা চলছে’, SRFTI-এ আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে নাসিরুদ্দিন

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, প্রবল আতঙ্কে স্থানীয়রা

ফ্রান্সের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ক্যাপ্টেন আমেরিকা-ব্ল্যাক প্যান্থার! গ্রেফতার এক হাজার

ধারের টাকা ফেরত চাওয়ায় সেলসম্যানকে খুন, মদের দোকান থেকে লুঠ ১.৪১ লক্ষ

ড্রোন হামলায় Starlink-এর অপব্যবহার করেছে ইউক্রেন! বিস্ফোরক দাবি এলন মাস্কের