সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

Share:

নিজস্ব প্রতিনিধিঃদক্ষিণবঙ্গের মাথার উপর থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে নিম্নচাপ। গতি বাড়িয়ে সেটি এগোচ্ছে ঝাড়খণ্ডের দিকে। কিন্তু নিম্নচাপের কেন্দ্র সরে গেলেও তার প্রভাব থেকে এখনই রেহাই মিলছে না দক্ষিণবঙ্গের। বরং আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সতর্কতাও।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছিল সেটি। গত ছ’ঘণ্টায় ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটার গতিতে এগিয়েছে নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ড ও বিহারের উপর দিয়ে আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে সেটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। তবে তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

আরও পড়ুনঃ তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

পশ্চিম বর্ধমানের বার্নপুরে সর্বাধিক ২২ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। আসানসোলে ১৬ থেকে ১৭সেন্টিমিটার, বীরভূমের সিউড়িতে ১১ থেকে ১৪ সেন্টিমিটার এবং পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুরে ১১ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বহু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে আগামী দু’দিন দক্ষিণবঙ্গের আবহাওয়ায় স্বস্তি ফেরার সম্ভাবনা কম।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪