তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

Share:

নিজস্ব প্রতিনিধি: হালিশহরে তৃণমূলকর্মীর বিরজু কেওটের মৃত্যুতে এবার সিআইডি তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। পুলিশি হেফাজতে তাঁর মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠেছে। এবার সেই ঘটনার নেপথ্যে ঠিক কী ঘটেছিল, লকআপে বিরজুর সঙ্গে কী হয়েছিল এবং কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখবেন সিআইডির আধিকারিকেরা। তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগে গত ৬ অগস্ট বিরজু কেওটকে গ্রেফতার করেছিল পুলিশ। ঘটনার দু’দিন পর, ৮ অগস্ট ভোরে হালিশহর থানার লকআপ থেকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। দ্রুত কল্যাণীর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পরেই পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। হালিশহর থানার তদন্তকারী আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি থানার আইসিকেও ‘ক্লোজ’ করা হয়। পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় নিয়ম মেনে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছিল। উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পী গৌরীসারিয়াকে সেই তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যেই ১০ অগস্ট বিরজুর বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। তার আগে ৯ অগস্ট মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ি লক্ষ্য করে কাদা ও ছেঁড়া চটি ছোড়ার অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের মুখে শোনা যায় ‘চোর-চোর’ স্লোগানও।

আরও পড়ুন: পুরভোটের আগেই ইভিএম-সঙ্কট, হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

বিরজুর বাড়িতে গিয়ে শুভেন্দু জানিয়েছিলেন, পরিবার সরকারের উপর আস্থা রেখেছে এবং ঘটনার বিচার চেয়েছে। পুলিশি হেফাজতে মৃত্যুর ক্ষেত্রে নির্দিষ্ট প্রোটোকল মেনেই তদন্ত হবে বলেও আশ্বাস দিয়েছিলেন তিনি। তদন্তের অগ্রগতি মুখ্যমন্ত্রী এবং মৃতের পরিবারকে নিয়মিত জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পরিবারের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক সাহায্যের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। বিরজুর স্ত্রীকে এক বছর ধরে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান তিনি। এক বছর পর তাঁকে গ্রুপ-ডি পদে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি পরিবারের দুই শিশুর ভবিষ্যতের কথা বিবেচনা করে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যও দেওয়া হয়েছে। এবার সেই ঘটনার তদন্তের পরিধি আরও বাড়ল। রাজ্য সরকারের নির্দেশে পুলিশি হেফাজতে বিরজুর মৃত্যুর গোটা ঘটনাই খতিয়ে দেখবে সিআইডি। এই বিষয়ে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস বলেন, সিআইডি তদন্তের সিদ্ধান্ত থেকেই স্পষ্ট যে সরকার ঘটনার কোনও দিক আড়াল করতে চাইছে না। তাঁর দাবি, তদন্তে প্রকৃত সত্য সামনে আসবে এবং ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মৃত ব্যক্তি বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলেও তাঁর পরিবারকে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করছে বলেও দাবি করেন বিধায়ক। 

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস