স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় ‘নরবলি’! স্বামীর কাণ্ড শুনলে শিউরে উঠবেন আপনিও…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও অন্ধবিশ্বাস যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, ওড়িশার বোলাঙ্গিরের এই ঘটনা তারই শিউরে ওঠার মতো উদাহরণ। প্রিয় মানুষকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই কি শেষ পর্যন্ত এক নিরীহ ব্যক্তিকে ‘নরবলি’ হতে হল?

স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় তন্ত্রসাধনার নামে ৪০ বছরের এক ব্যক্তিকে নৃশংস ভাবে খুনের অভিযোগ উঠেছে। খুনের পর কেটে নেওয়া হয় তাঁর মাথা। দেহ ফেলে দেওয়া হয় পুকুরের ধারে। আর কাটা মাথা লুকিয়ে রাখা হয়েছিল বাড়ির পুজোর ঘরে। দেবগাঁও থানার অন্তর্গত বাগাদা গ্রামের এই ঘটনায় মূল অভিযুক্ত শত্রুঘ্ন সাহু-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম সন্তোষ খারসেল। তিনি তুসুরা থানার তেবাডামুন্ডা গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর,  খাওয়ানোর অছিলায় সন্তোষকে নিজের বাড়িতে ডেকেছিলেন শত্রুঘ্ন। অভিযোগ, খাওয়াদাওয়ার পর সন্তোষ ঘুমিয়ে পড়লে সঙ্গীদের নিয়ে তাঁর উপর হামলা চালানো হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে খুন করে মাথা কেটে নেওয়া হয়। এর পর দেহটি গ্রামের বাইরে একটি পুকুরের কাছে ফেলে দেওয়া হয়। কাটা মাথা লুকিয়ে রাখা হয় শত্রুঘ্নের বাড়ির পুজোর ঘরে। এরপর স্থানীয়েরা মুণ্ডহীন দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তদন্তে জানা যায়, সন্তোষকে শেষ বার শত্রুঘ্নের সঙ্গেই দেখা গিয়েছিল। জিজ্ঞাসাবাদে প্রথমে মদ নিয়ে বিবাদের কথা বললেও পরে কাটা মাথার কথা জানান শত্রুঘ্ন, দাবি পুলিশের। তাঁর দেখানো জায়গা থেকে উদ্ধার হয় মাথাটি। বাজেয়াপ্ত করা হয়েছে রক্তমাখা ধারালো অস্ত্রও।

আরও পড়ুনঃ উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা, চার বাইকের সংঘর্ষে মৃত ৩

পুলিশের সন্দেহ, স্ত্রীকে ফিরে পাওয়ার আশাতেই এই হত্যাকাণ্ড। প্রায় ১০ বছর ধরে স্ত্রী ও দুই সন্তান তাঁর থেকে আলাদা। এই ঘটনায় কুসংস্কার ও তন্ত্রসাধনার যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার নেপথ্যে আর কারা ছিলেন, তা জানতেও চলছে জিজ্ঞাসাবাদ।

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

ম্যাচ শেষে প্রতিপক্ষ ফুটবলারকে ঘাড় ধাক্কা! বড় শাস্তির মুখে লিওনেল মেসি

বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের অভিবাসী ভিসা সংক্রান্ত ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত

রাজ্যজুড়ে অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়ার মাঝেই আজ, শনিবার বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ধাক্কা দিয়ে বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল কানাডা

রানওয়েতে অবতরণের সময় বিপত্তি!গোরক্ষপুরে বন্ধ ইন্ডিগোর বিমানের পরিষেবা

আরও চাপে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় ইউএপিএ-র আবেদন এনআইএর

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

তেলঙ্গানায় ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ শ্রমিক

জলসা দেখতে গিয়ে আচমকাই পিষে দিল বাস, চম্পারণে মৃত ৫, গুরুতর আহত ৫

‘হরমুজ প্রণালির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার’, বিস্ফোরক দাবি ট্রাম্পের