উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা, চার বাইকের সংঘর্ষে মৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরাখণ্ডের রুরকিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। রুরকি-কল্লিয়ার কাঁওয়ার পথে বাজুহেরির কাছে পরপর চারটি বাইকের সংঘর্ষে আহত হয়েছেন আরও ছ’জন। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে কাঁওয়ার পথ দিয়ে দুটি মোটরবাইক মুখোমুখি আসছিল। আচমকাই তাদের মধ্যে জোরালো সংঘর্ষ হয়। ধাক্কায় দুই বাইকের আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন। এর পর পিছন দিক থেকে আসা আরও দুটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাইক এবং রাস্তায় পড়ে থাকা আরোহীদের ধাক্কা মারে। কয়েক মুহূর্তের মধ্যেই চারটি বাইক পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে কান্না ও আর্তনাদ শুরু হয়। রাস্তার উপর পড়ে ছিলেন একাধিক আহত যুবক। স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা দ্রুত পুলিশ ও অ্যাম্বুল্যান্সে খবর দেন। খবর পেয়ে কলিয়ার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কমল মোহন ভাণ্ডারী এবং রুরকি সিভিল লাইনস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে রুরকি সিভিল হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ জিও-র ধামাকা রিচার্জ প্ল্যান! মাত্র ২৩৯ টাকায় প্রতিদিন ১.৫ জিবি ডেটা সহ দুর্দান্ত সুবিধা

হাসপাতালে নিয়ে যাওয়া ন’জনের মধ্যে চিকিৎসকেরা তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ছ’জনের চিকিৎসা শুরু হয়েছে। তাঁদের মধ্যে এক জনের অবস্থা সঙ্কটজনক। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত ও আহতদের পরিচয় জানার পাশাপাশি তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা জানতে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

তেলঙ্গানায় ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ শ্রমিক

জলসা দেখতে গিয়ে আচমকাই পিষে দিল বাস, চম্পারণে মৃত ৫, গুরুতর আহত ৫

স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় ‘নরবলি’! স্বামীর কাণ্ড শুনলে শিউরে উঠবেন আপনিও…

‘হরমুজ প্রণালির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার’, বিস্ফোরক দাবি ট্রাম্পের

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

জিও-র ধামাকা রিচার্জ প্ল্যান! মাত্র ২৩৯ টাকায় প্রতিদিন ১.৫ জিবি ডেটা সহ দুর্দান্ত সুবিধা

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

রক্তে মিশছে মাইক্রোপ্লাস্টিক! প্রতিদিনের এই অভ্যাসেই বাড়ছে ঝুঁকি

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার